নিবন্ধনের দাবিতে টানা ৪৭ ঘণ্টার অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তারেক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন। টানা ৪৭ ঘণ্টার অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠা-নামা করলেও কোনো ওষুধ গ্রহণ করছেন না।

বৃহস্পতিবার  নির্বাচন ভবনের সামনে কথা হলে তারেক রহমান বলেন, ‘আমৃত্যু অনশন করবো। ৪৭ ঘণ্টা পানিটুকু খাইনি। এতো সময় ধরে ভাত, পানি না খেলে অসুস্থ হওয়াই স্বাভাবিক।’

কতোদিন অনশনে থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিবন্ধন না পাওয়া পর্যন্ত থাকবো। নির্বাচন কমিশনকে (ইসি) বলবো আমরা ডকুমেন্টস নিয়ে এসেছি। আমাদের ডকুমেন্টস একটা একটা করে দেখে বিচার করুন।

দলের নেতাকর্মীরা জানান, তারেক রহমান অসুস্থ হয়ে পড়েছেন। স্যালাইনও নিচ্ছেন না। নির্বাচন ভবনের অদূরেই রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। উনার প্রেশার (রক্তচাপ) অনেক বেশি, তবুও ওষুধ খাচ্ছেন না। প্রেশার ওপরেরটা ১০০ প্লাস, নিচেরটা ১৪০ এর বেশি। উনি অনেক দুর্বল হয়ে গেছেন।

আমজনতার দলের পাশাপাশি মৌলিক বাংলাসহ বেশ কয়েকটি দল ইসির সামনে অবস্থান করছে। তারেকের অনশনকে সংহতি জানিয়ে আন্দোলন করছে দলগুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিবন্ধনের দাবিতে টানা ৪৭ ঘণ্টার অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তারেক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন। টানা ৪৭ ঘণ্টার অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠা-নামা করলেও কোনো ওষুধ গ্রহণ করছেন না।

বৃহস্পতিবার  নির্বাচন ভবনের সামনে কথা হলে তারেক রহমান বলেন, ‘আমৃত্যু অনশন করবো। ৪৭ ঘণ্টা পানিটুকু খাইনি। এতো সময় ধরে ভাত, পানি না খেলে অসুস্থ হওয়াই স্বাভাবিক।’

কতোদিন অনশনে থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিবন্ধন না পাওয়া পর্যন্ত থাকবো। নির্বাচন কমিশনকে (ইসি) বলবো আমরা ডকুমেন্টস নিয়ে এসেছি। আমাদের ডকুমেন্টস একটা একটা করে দেখে বিচার করুন।

দলের নেতাকর্মীরা জানান, তারেক রহমান অসুস্থ হয়ে পড়েছেন। স্যালাইনও নিচ্ছেন না। নির্বাচন ভবনের অদূরেই রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। উনার প্রেশার (রক্তচাপ) অনেক বেশি, তবুও ওষুধ খাচ্ছেন না। প্রেশার ওপরেরটা ১০০ প্লাস, নিচেরটা ১৪০ এর বেশি। উনি অনেক দুর্বল হয়ে গেছেন।

আমজনতার দলের পাশাপাশি মৌলিক বাংলাসহ বেশ কয়েকটি দল ইসির সামনে অবস্থান করছে। তারেকের অনশনকে সংহতি জানিয়ে আন্দোলন করছে দলগুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com