আরও এক মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার শাহবাগ থানার ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর করা এক হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এদিন এই মামলায় পুলিশ তাকে গ্রেফতারের আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তা মঞ্জুর করেন। আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে আদালতে তাকে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিবেচনায় খাবার ও পানি দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। বিষয়টি আদালতের নজরে আনলে আদালত যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেন।

কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ আলম জাগো নিউজকে বলেন, ‘কামরুল ইসলাম ৭৮ বছরের প্রবীণ মানুষ। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। তাই আমরা তাকে একটি চকলেট ও পানির বোতল দিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ বাধা দেয়। পরে অবশ্য পানির বোতল দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, তাদের অবগত না করেই হুট করে তাকে আদালতে আনা হয়েছে। আইনজীবী আরও বলেন, ‘স্বচ্ছতার স্বার্থে আইনজীবীদের সব বিষয়ে জানানো উচিত। আদালতে আমরা লড়াই করবো, কিন্তু আমাদের অন্ধকারে রাখা হয়েছে, যা সংবিধান ও মানবাধিকার দুটিরই পরিপন্থি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তুলির পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন ব্যারিস্টার আরমান

» ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালট রিকাউন্টের দাবি মামুনুল হকের

» প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি: জামায়াত আমির

» বিয়েতে শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দেন বর

» বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

» নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

» Deep Fake Video ডিপফেক ভিডিও চেনার উপায়

» মর্যাদাপূর্ণ ফলাফল করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

» আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

» রাত পোহালেই কি ধানুশকে বিয়ে করছেন ম্রুণাল?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আরও এক মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার শাহবাগ থানার ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর করা এক হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এদিন এই মামলায় পুলিশ তাকে গ্রেফতারের আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তা মঞ্জুর করেন। আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে আদালতে তাকে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিবেচনায় খাবার ও পানি দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। বিষয়টি আদালতের নজরে আনলে আদালত যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেন।

কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ আলম জাগো নিউজকে বলেন, ‘কামরুল ইসলাম ৭৮ বছরের প্রবীণ মানুষ। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। তাই আমরা তাকে একটি চকলেট ও পানির বোতল দিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ বাধা দেয়। পরে অবশ্য পানির বোতল দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, তাদের অবগত না করেই হুট করে তাকে আদালতে আনা হয়েছে। আইনজীবী আরও বলেন, ‘স্বচ্ছতার স্বার্থে আইনজীবীদের সব বিষয়ে জানানো উচিত। আদালতে আমরা লড়াই করবো, কিন্তু আমাদের অন্ধকারে রাখা হয়েছে, যা সংবিধান ও মানবাধিকার দুটিরই পরিপন্থি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com