আরেক হত্যা মামলায় আতিকুল গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়ার জন্য গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন। মামলায় তিনি ৮ নম্বর আসামি। এসময় বিচারক জানতে চান, আতিকুল ইসলাম বা তার আইনজীবী কিছু বলতে চান কি না? পাশে দাঁড়ানো আইনজীবী ও সাবেক মেয়র হালকা মাথা নাড়িয়ে জানান, তাদের কোনো বক্তব্য নেই।

কার্যক্রম শেষে পুলিশ এজলাস থেকে বের হয়ে নিকটবর্তী লিফট দিয়ে নিচে নামাতে চাইলে এজলাসের বাইরে দাঁড়ানো কয়েকজন দাবি করেন, তাকে যেন হেঁটে নামানো হয়। শেষ পর্যন্ত পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়ে মাঝের সিঁড়ির লিফট ব্যবহার করে তাকে আবার হাজতখানায় নিয়ে যান।

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ঘটনার দিন বিকাল পৌনে পাঁচটায় গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় এ বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন নিহত তাজুল ইসলামের ছেলে রেদোয়ান হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদরাসার ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

» আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের দুই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে : সেতু প্রতিমন্ত্রী

» জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

» গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

» বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার

» সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

» ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আরেক হত্যা মামলায় আতিকুল গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়ার জন্য গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন। মামলায় তিনি ৮ নম্বর আসামি। এসময় বিচারক জানতে চান, আতিকুল ইসলাম বা তার আইনজীবী কিছু বলতে চান কি না? পাশে দাঁড়ানো আইনজীবী ও সাবেক মেয়র হালকা মাথা নাড়িয়ে জানান, তাদের কোনো বক্তব্য নেই।

কার্যক্রম শেষে পুলিশ এজলাস থেকে বের হয়ে নিকটবর্তী লিফট দিয়ে নিচে নামাতে চাইলে এজলাসের বাইরে দাঁড়ানো কয়েকজন দাবি করেন, তাকে যেন হেঁটে নামানো হয়। শেষ পর্যন্ত পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়ে মাঝের সিঁড়ির লিফট ব্যবহার করে তাকে আবার হাজতখানায় নিয়ে যান।

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ঘটনার দিন বিকাল পৌনে পাঁচটায় গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় এ বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন নিহত তাজুল ইসলামের ছেলে রেদোয়ান হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com