আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আগামী ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াই করার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬১ বছর বয়সি কমলা হ্যারিস বলেন, “আমি নিশ্চিত, আমাদের জীবদ্দশায় আমেরিকায় একজন নারী হোয়াইট হাউসের নেতৃত্ব দেবেন।”

যখন জিজ্ঞেস করা হয়—সেই নারী তিনি নিজে হতে পারেন কি না, তখন হাসিমুখে কমলা হ্যারিস বলেন, “সম্ভবত।”

তিনি আরও যোগ করেন, “আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। আমি সারাজীবন জনসেবায় নিয়োজিত থেকেছি— এটি আমার রক্তে মিশে আছে। সেবা করার অনেক পথ আছে, তবে ভবিষ্যতে আমি কী করব, তা এখনও ঠিক করিনি।”

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন এক বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। এরপর হ্যারিস ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হন এবং নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।

আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মার্কিন গণমাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা শুরু হয়েছে। ডেমোক্রেট শিবিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন কমলা হ্যারিস, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ।

অন্যদিকে রিপাবলিকান দলে সম্ভাব্য শীর্ষ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি নির্বাচিত হতে পারেন না, তবুও ট্রাম্প নিজেই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, তিনি তৃতীয়বারও লড়তে আগ্রহী। সূত্র: ওয়াশিংটন পোস্ট, আরটি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আগামী ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াই করার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬১ বছর বয়সি কমলা হ্যারিস বলেন, “আমি নিশ্চিত, আমাদের জীবদ্দশায় আমেরিকায় একজন নারী হোয়াইট হাউসের নেতৃত্ব দেবেন।”

যখন জিজ্ঞেস করা হয়—সেই নারী তিনি নিজে হতে পারেন কি না, তখন হাসিমুখে কমলা হ্যারিস বলেন, “সম্ভবত।”

তিনি আরও যোগ করেন, “আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। আমি সারাজীবন জনসেবায় নিয়োজিত থেকেছি— এটি আমার রক্তে মিশে আছে। সেবা করার অনেক পথ আছে, তবে ভবিষ্যতে আমি কী করব, তা এখনও ঠিক করিনি।”

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন এক বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। এরপর হ্যারিস ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হন এবং নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।

আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মার্কিন গণমাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা শুরু হয়েছে। ডেমোক্রেট শিবিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন কমলা হ্যারিস, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ।

অন্যদিকে রিপাবলিকান দলে সম্ভাব্য শীর্ষ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি নির্বাচিত হতে পারেন না, তবুও ট্রাম্প নিজেই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, তিনি তৃতীয়বারও লড়তে আগ্রহী। সূত্র: ওয়াশিংটন পোস্ট, আরটি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com