জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।   জামালপুরে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন (৪৭) ও শাহিদ বেগম (৩৫) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদ। গ্রেফতারকৃত আব্দুল মতিন জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ও শাহিদ বেগম নুরুন্দি ডিগ্রীরচর গ্রামের আব্দুল সামাদের মেয়ে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদ বলেন, শুক্রবার সকালে কক্সবাজার থেকে বাসে করে যাত্রীবেশে ২২ হাজার পিস ইয়াবা সঙ্গে করে নিয়ে আসেন মাদক কারবারি আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে শহরের দড়িপাড়া এলাকায় বাস থামিয়ে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে যাত্রীসহ বাসটি জব্দ করে থানায় এনে সকল যাত্রীদের তল্লাশী করা হয়। অন্য যাত্রীদের কাছে অবৈধ কিছু না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। তবে দ্রুতগামী পরিবহণের বাসটি জব্দ রাখা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা। গ্রেফতারকৃত আব্দুল মতিন ও শাহিদা বেগমের বিরুদ্ধে এর আগেও ২টি করে মোট ৪টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কত টাকা বহন করা যাবে, এটা বলার এখতিয়ার আমার নেই: ইসি সচিব

» জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

» তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

» কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

» আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

» চাঁদাবাজি ঠেকাতে চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

» নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

» ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

» ‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

» নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, নাশকতা হলে কঠোর ব্যবস্থা : র‍্যাব ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।   জামালপুরে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন (৪৭) ও শাহিদ বেগম (৩৫) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদ। গ্রেফতারকৃত আব্দুল মতিন জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ও শাহিদ বেগম নুরুন্দি ডিগ্রীরচর গ্রামের আব্দুল সামাদের মেয়ে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদ বলেন, শুক্রবার সকালে কক্সবাজার থেকে বাসে করে যাত্রীবেশে ২২ হাজার পিস ইয়াবা সঙ্গে করে নিয়ে আসেন মাদক কারবারি আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে শহরের দড়িপাড়া এলাকায় বাস থামিয়ে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে যাত্রীসহ বাসটি জব্দ করে থানায় এনে সকল যাত্রীদের তল্লাশী করা হয়। অন্য যাত্রীদের কাছে অবৈধ কিছু না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। তবে দ্রুতগামী পরিবহণের বাসটি জব্দ রাখা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা। গ্রেফতারকৃত আব্দুল মতিন ও শাহিদা বেগমের বিরুদ্ধে এর আগেও ২টি করে মোট ৪টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com