আওয়ামী লীগ ডাকাতদের চেয়েও নৃশংস, পুনর্বাসিত হওয়ার আর কোনো সুযোগ নেই: আখতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ ‘অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং’, তারা ‘ডাকাতদের চেয়েও নৃশংস’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘লীগ পালিয়ে হুমকি দিচ্ছে। পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে তারা। কিন্তু গণহত্যা আর আয়নাঘর প্রতিষ্ঠা, সেনা ও শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার আর কোনো সুযোগ নেই, তারা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং, ডাকাতদের চেয়েও নৃশংস।’

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব অভিযোগ করেন, লীগ তার ফ্যাসিবাদী শাসন কায়েমের জন্য দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল।

নতুন বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আখতার বলেন, ‘বাগছাস’ সকল ধর্ম-বর্ণ আর সম্প্রদায়ের ভেদাভেদ না করে কাজ করে যাবে।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব জানান, বাগছাস-এর প্রধান কাজ হবে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘গেস্টরুম কালচার’ রুখে দেয়া। পাশাপাশি কোনো প্রশাসন যেন দলের তাঁবেদারি না করতে পারে, তা বাস্তবায়নে তিনি কর্মীদের প্রতি কাজ করার আহ্বান জানান।

আখতার হোসেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের স্বপ্ন যেখানে দুর্নীতিমুক্ত দেশ, সেখানে রাজনৈতিক দলগুলো দেশকে গণতান্ত্রিক কাঠামোতে রাখতে চায় না এবং জবাবদিহির রাজনীতি তারা চায় না। তার মতে, প্রতিটি রাজনৈতিক দলকে দেশের স্বার্থে কাজ করতে বাধ্য করাই হবে ছাত্রদের কাজ। বাগছাস ডান-বামের বাইরে গিয়ে মধ্যমপন্থি রাজনীতি করতে চেয়েছে।

ঐকমত্য কমিশনে এনসিপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, এনসিপি গণতান্ত্রিক প্রস্তাবনাগুলো উপস্থাপনে ভূমিকা রেখেছে, কিন্তু বড় দলগুলোর কারণে অনেক প্রস্তাবনা বাধার সম্মুখীন হয়েছে।

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, সনদে স্বাক্ষরের পর রাজনৈতিক দলগুলো দুই ভাগ হয়ে গেছে। সনদের পরিপূর্ণ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার হলেই কেবল এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। তিনি মনে করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তুলির পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন ব্যারিস্টার আরমান

» ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালট রিকাউন্টের দাবি মামুনুল হকের

» প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি: জামায়াত আমির

» বিয়েতে শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দেন বর

» বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

» নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

» Deep Fake Video ডিপফেক ভিডিও চেনার উপায়

» মর্যাদাপূর্ণ ফলাফল করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

» আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

» রাত পোহালেই কি ধানুশকে বিয়ে করছেন ম্রুণাল?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আওয়ামী লীগ ডাকাতদের চেয়েও নৃশংস, পুনর্বাসিত হওয়ার আর কোনো সুযোগ নেই: আখতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ ‘অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং’, তারা ‘ডাকাতদের চেয়েও নৃশংস’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘লীগ পালিয়ে হুমকি দিচ্ছে। পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে তারা। কিন্তু গণহত্যা আর আয়নাঘর প্রতিষ্ঠা, সেনা ও শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার আর কোনো সুযোগ নেই, তারা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং, ডাকাতদের চেয়েও নৃশংস।’

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব অভিযোগ করেন, লীগ তার ফ্যাসিবাদী শাসন কায়েমের জন্য দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল।

নতুন বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আখতার বলেন, ‘বাগছাস’ সকল ধর্ম-বর্ণ আর সম্প্রদায়ের ভেদাভেদ না করে কাজ করে যাবে।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব জানান, বাগছাস-এর প্রধান কাজ হবে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘গেস্টরুম কালচার’ রুখে দেয়া। পাশাপাশি কোনো প্রশাসন যেন দলের তাঁবেদারি না করতে পারে, তা বাস্তবায়নে তিনি কর্মীদের প্রতি কাজ করার আহ্বান জানান।

আখতার হোসেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের স্বপ্ন যেখানে দুর্নীতিমুক্ত দেশ, সেখানে রাজনৈতিক দলগুলো দেশকে গণতান্ত্রিক কাঠামোতে রাখতে চায় না এবং জবাবদিহির রাজনীতি তারা চায় না। তার মতে, প্রতিটি রাজনৈতিক দলকে দেশের স্বার্থে কাজ করতে বাধ্য করাই হবে ছাত্রদের কাজ। বাগছাস ডান-বামের বাইরে গিয়ে মধ্যমপন্থি রাজনীতি করতে চেয়েছে।

ঐকমত্য কমিশনে এনসিপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, এনসিপি গণতান্ত্রিক প্রস্তাবনাগুলো উপস্থাপনে ভূমিকা রেখেছে, কিন্তু বড় দলগুলোর কারণে অনেক প্রস্তাবনা বাধার সম্মুখীন হয়েছে।

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, সনদে স্বাক্ষরের পর রাজনৈতিক দলগুলো দুই ভাগ হয়ে গেছে। সনদের পরিপূর্ণ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার হলেই কেবল এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। তিনি মনে করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com