নেতানিয়াহুর ফাঁদে পা দিচ্ছে ইসরায়েলের বিরোধী জোট?

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলোর গড়ে তোলা জোটে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

আগামী ৬ ডিসেম্বর সরকার গঠনের আলোচনার প্রথম সময়সীমা সামনে রেখে বিরোধী জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য কাজে লাগানোর চেষ্টা করছেন নেতানিয়াহু।

বিশেষ করে জোটের অন্যতম নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে তার গোপন বৈঠক নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

বুধবার নেতানিয়াহু ও বেনেটের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয়। নেতানিয়াহুর কার্যালয় এটিকে ‘নিরাপত্তাবিষয়ক ব্রিফিং’ বলে উল্লেখ করলেও বিরোধী জোটের নেতারা একে কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন।

জোটের নেতা গাদি আইজেনকটকে আগাম কিছু না জানিয়েই বেনেট বৈঠকে বসেছিলেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর বিরোধী নেতাদের এক আলোচনায় বেনেট নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা বিবেচনার প্রস্তাব দেন। অথচ নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে আর যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিরোধী জোটের একাধিক নেতা।

তবে এই জোটের সবচেয়ে বড় দুর্বলতা আদর্শগত বিভাজন। আইজেনকট ও ইয়ার লাপিদ মধ্যপন্থী হিসেবে পরিচিত হলেও বেনেট ও আভিগদর লিবারম্যান ডানপন্থী। অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান তুলনামূলক বামপন্থী এবং ফিলিস্তিনিদের সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থক।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে জোটটি পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে পেয়েছে ৪৮টি। সরকার গঠনে প্রয়োজন আরও ১৩টি আসন। এ জন্য জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য দূর করে অতিরিক্ত সমর্থন নিশ্চিত করতে হবে।

বিশেষ করে আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নেওয়া এবং কট্টরপন্থী ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতার প্রশ্নে জোটে বিরোধ রয়েছে। লিবারম্যান আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধী। আবার অতি-ধর্মীয় ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক নিয়োগের প্রশ্নেও নেতাদের মধ্যে মতবিরোধ রয়েছে।

অতীতে বেনেট ও লিবারম্যান দু’জনই নেতানিয়াহুর সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে বেনেট ও লাপিদ জোট গড়ে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন। ফলে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের এই সমীকরণও বিরোধী জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তৈরি করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের সামনে এখন বড় প্রশ্ন, নেতানিয়াহুবিরোধী অবস্থানে এক হলেও ক্ষমতার ভাগাভাগি ও নীতিগত প্রশ্নে কত দিন একসঙ্গে থাকতে পারবেন বিরোধী নেতারা। তাদের এই বিভাজন কাজে লাগিয়ে নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফেরার সুযোগ তৈরি করতে পারেন। সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন

» নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ

» ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে

» দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার

» নেতানিয়াহুর ফাঁদে পা দিচ্ছে ইসরায়েলের বিরোধী জোট?

» মুন্সীগঞ্জে বৈদ্যুতিক গোলযোগ থেকে বসতঘরে আগুন

» জাতীয় এসএমই মেলা শুরু রবিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও নির্বাচকদের মন গলাতে পারছেন না সূর্যকুমার

» সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি

» গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নেতানিয়াহুর ফাঁদে পা দিচ্ছে ইসরায়েলের বিরোধী জোট?

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলোর গড়ে তোলা জোটে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

আগামী ৬ ডিসেম্বর সরকার গঠনের আলোচনার প্রথম সময়সীমা সামনে রেখে বিরোধী জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য কাজে লাগানোর চেষ্টা করছেন নেতানিয়াহু।

বিশেষ করে জোটের অন্যতম নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে তার গোপন বৈঠক নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

বুধবার নেতানিয়াহু ও বেনেটের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয়। নেতানিয়াহুর কার্যালয় এটিকে ‘নিরাপত্তাবিষয়ক ব্রিফিং’ বলে উল্লেখ করলেও বিরোধী জোটের নেতারা একে কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন।

জোটের নেতা গাদি আইজেনকটকে আগাম কিছু না জানিয়েই বেনেট বৈঠকে বসেছিলেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর বিরোধী নেতাদের এক আলোচনায় বেনেট নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা বিবেচনার প্রস্তাব দেন। অথচ নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে আর যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিরোধী জোটের একাধিক নেতা।

তবে এই জোটের সবচেয়ে বড় দুর্বলতা আদর্শগত বিভাজন। আইজেনকট ও ইয়ার লাপিদ মধ্যপন্থী হিসেবে পরিচিত হলেও বেনেট ও আভিগদর লিবারম্যান ডানপন্থী। অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান তুলনামূলক বামপন্থী এবং ফিলিস্তিনিদের সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থক।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে জোটটি পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে পেয়েছে ৪৮টি। সরকার গঠনে প্রয়োজন আরও ১৩টি আসন। এ জন্য জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য দূর করে অতিরিক্ত সমর্থন নিশ্চিত করতে হবে।

বিশেষ করে আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নেওয়া এবং কট্টরপন্থী ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতার প্রশ্নে জোটে বিরোধ রয়েছে। লিবারম্যান আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধী। আবার অতি-ধর্মীয় ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক নিয়োগের প্রশ্নেও নেতাদের মধ্যে মতবিরোধ রয়েছে।

অতীতে বেনেট ও লিবারম্যান দু’জনই নেতানিয়াহুর সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে বেনেট ও লাপিদ জোট গড়ে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন। ফলে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের এই সমীকরণও বিরোধী জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তৈরি করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের সামনে এখন বড় প্রশ্ন, নেতানিয়াহুবিরোধী অবস্থানে এক হলেও ক্ষমতার ভাগাভাগি ও নীতিগত প্রশ্নে কত দিন একসঙ্গে থাকতে পারবেন বিরোধী নেতারা। তাদের এই বিভাজন কাজে লাগিয়ে নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফেরার সুযোগ তৈরি করতে পারেন। সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com