সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মো. মিনারুন (১৯), দেবীনগর গ্রামের লোকমানের ছেলে মো. শামীম (২৩), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আ. কামালের ছেলে মো. আ. করিম (২১), গোদাগাড়ীর মাদবপুর গ্রামের আ. করিমের ছেলে মো. ইউসুফ (২১)।

এ ছাড়া গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে মো. শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. আলামিন (২৪), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের মাহাবুব রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও সুরজামানের ছেলে মো. হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার মাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে মো. রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. মেসবাউল (২০)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রংপুরে একে একে পুড়লো ৩ বাস, অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

» যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

» সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি গ্রেফতার: ডিএমপি

» ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত

» নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন

» ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী

» ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে’

» ‘ঐক্য’ শর্ত একটাই-গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন: সাবেক শিবির সভাপতি

» ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে যেসব ফেসবুক প্রোফাইল

» ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ, গণপিটুনির পর যুবক পুলিশে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মো. মিনারুন (১৯), দেবীনগর গ্রামের লোকমানের ছেলে মো. শামীম (২৩), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আ. কামালের ছেলে মো. আ. করিম (২১), গোদাগাড়ীর মাদবপুর গ্রামের আ. করিমের ছেলে মো. ইউসুফ (২১)।

এ ছাড়া গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে মো. শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. আলামিন (২৪), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের মাহাবুব রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও সুরজামানের ছেলে মো. হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার মাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে মো. রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. মেসবাউল (২০)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com