নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানির জন্য নির্ধারিত রয়েছে। কার্যতালিকায় মামলাটি ১৬ নম্বর ক্রমিকে রয়েছে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে সংঘটিত এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের করা ১৬টি ফৌজদারি আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। আলোচিত মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত গত ১৮ অক্টোবর শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, আলোচিত মামলাগুলোর আপিল দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় সাত খুন মামলাটি আজ আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকাকে ঘিরে গুঞ্জন, মুখ খুললেন নেইমার

» ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮

» পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: হাইকোর্টে রায় ঘোষণা চলছে

» ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

» সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

» নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ

» মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ, নেওয়া হয়েছে নানা কর্মসূচি

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

» জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানির জন্য নির্ধারিত রয়েছে। কার্যতালিকায় মামলাটি ১৬ নম্বর ক্রমিকে রয়েছে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে সংঘটিত এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের করা ১৬টি ফৌজদারি আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। আলোচিত মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত গত ১৮ অক্টোবর শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, আলোচিত মামলাগুলোর আপিল দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় সাত খুন মামলাটি আজ আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com