দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে ছিনতাই, মাদক কারবার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জাকির গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়।

রোববার  ভোর রাত ৩টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, জাকিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারী ও ইয়াবা কারবারি হিসেবে পরিচিত। তার গ্রুপের সদস্যরা বসিলা গার্ডেন সিটি, মোহাম্মদপুরের লাউতলা ও চাঁদ উদ্যান এলাকায় ছিনতাই করে বেড়াতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং

» আ.লীগ নেতাদের সঙ্গে এসপি জাহাংগীরের যোগাযোগ ব্যক্তিগত, বাহিনীর নয়: সিএমপি কমিশনার

» বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান

» হ্যাকারদের কারণে ফ্রিজে রাখা খাবারও নিরাপদ নয়, উদ্বেগ পাটওয়ারীর

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০ ,মামলা ৩৯টি

» হোয়াটসঅ্যাপে আসছে ভিউ ওয়ান্স ফিচার, এক দেখাতেই উধাও হবে টেক্সট মেসেজ

» ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

» বিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

» বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত

» দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে ছিনতাই, মাদক কারবার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জাকির গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়।

রোববার  ভোর রাত ৩টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, জাকিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারী ও ইয়াবা কারবারি হিসেবে পরিচিত। তার গ্রুপের সদস্যরা বসিলা গার্ডেন সিটি, মোহাম্মদপুরের লাউতলা ও চাঁদ উদ্যান এলাকায় ছিনতাই করে বেড়াতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com