ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার দুপুরে থেকে শুরু হয় মিছিল।
নেতাদের অভিযোগ, সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়করছে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরেরা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেস্টা করছে। দেশের মানুষ আওয়ামী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত বলেও জানান তারা।
প্রতিবাদ মিছিলে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র যুবদল রাজপথে মোকাবিলা করবে।
আওয়ামী দোসরদের হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, যারা ককটেল ফাটিয়ে, বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে, তাদের কাউকে ছাড়া দেওয়া হবে না। নাশকতাকারীদের আইনশৃংখলা বাহিনী হাতে তুলে দেয়ারও জন্য নেতাকর্মীদের আহ্বায়ন জানাই।
পরে প্রেসক্লাব খেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি কদমফোয়ারা, মৎসভবন হয়ে বিভিন্ন এলাকা ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।








