সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার টাকা।

শনিবার সকাল ১১ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এর আগে শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন পরমেশ্বরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে অবৈধ বাণিজ্যের রুট হিসেবে ব্যবহার করে মাদক পাচারের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্তে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ ও তাদের তৎপরতা প্রতিহত করতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সীমান্ত ও নিরাপদ জনপদ নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শিশুদের ফুটবল গায়ে লাগা নিয়ে ঝগড়া, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

» ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

» ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের

» জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

» সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু

» সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

» ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

» তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

» দেবের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন সোহিনী?

» একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : ভূমি প্রতিমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার টাকা।

শনিবার সকাল ১১ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এর আগে শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন পরমেশ্বরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে অবৈধ বাণিজ্যের রুট হিসেবে ব্যবহার করে মাদক পাচারের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্তে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ ও তাদের তৎপরতা প্রতিহত করতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সীমান্ত ও নিরাপদ জনপদ নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com