‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমাদের নীতি একটাই থাকবে—‘সবার আগে বাংলাদেশ।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব)’ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, নিউজ পোর্টালের মান বজায় রাখা অত্যন্ত জরুরি। মান ঠিক না থাকলে বা কনটেন্ট ভালো না হলে মানুষ আগ্রহ নিয়ে সংবাদ পড়বে না, ফলে ভিউজও বাড়বে না। তাই মান ধরে রাখতে পোর্টালগুলোতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের নিয়োগ দিতে হবে।

সভায় অনলাইন নিউজ পোর্টাল মালিকদের উত্থাপিত দাবিগুলোর অধিকাংশই যৌক্তিক বলে মন্তব্য করেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, নতুন সরকার একদিনে সবকিছু বাস্তবায়ন করতে পারবে না; যদিও সরকার গণমাধ্যমকে সব ধরনের সহযোগিতা করতে চায়। মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দিলে সেগুলো বিবেচনা করা সহজ হবে বলে জানান তিনি।

গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনের পেছনে সাধারণ মানুষের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে সংবাদমাধ্যমকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখারও তাগিদ দেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও জানান, শুধু অনাব নয়, পর্যায়ক্রমে অনলাইন সংবাদমাধ্যমের অন্যান্য সংগঠন এবং কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

» ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

» প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি

» মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

» ঢাকার মানুষকে লন্ডন-আমেরিকার মতো সুবিধা দিতে প্রধানমন্ত্রী কাজ করছেন : হুইপ দুলু

» শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

» নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইনশাআল্লাহ : রাশেদ খাঁন

» ডেইরি খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

» আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমাদের নীতি একটাই থাকবে—‘সবার আগে বাংলাদেশ।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব)’ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, নিউজ পোর্টালের মান বজায় রাখা অত্যন্ত জরুরি। মান ঠিক না থাকলে বা কনটেন্ট ভালো না হলে মানুষ আগ্রহ নিয়ে সংবাদ পড়বে না, ফলে ভিউজও বাড়বে না। তাই মান ধরে রাখতে পোর্টালগুলোতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের নিয়োগ দিতে হবে।

সভায় অনলাইন নিউজ পোর্টাল মালিকদের উত্থাপিত দাবিগুলোর অধিকাংশই যৌক্তিক বলে মন্তব্য করেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, নতুন সরকার একদিনে সবকিছু বাস্তবায়ন করতে পারবে না; যদিও সরকার গণমাধ্যমকে সব ধরনের সহযোগিতা করতে চায়। মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দিলে সেগুলো বিবেচনা করা সহজ হবে বলে জানান তিনি।

গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনের পেছনে সাধারণ মানুষের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে সংবাদমাধ্যমকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখারও তাগিদ দেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও জানান, শুধু অনাব নয়, পর্যায়ক্রমে অনলাইন সংবাদমাধ্যমের অন্যান্য সংগঠন এবং কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com