ঢাকার মানুষকে লন্ডন-আমেরিকার মতো সুবিধা দিতে প্রধানমন্ত্রী কাজ করছেন : হুইপ দুলু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকার নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ তুলে ধরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, লন্ডন, ইউরোপ ও আমেরিকার উন্নত জীবনযাত্রার আদলে ঢাকার সাধারণ মানুষের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রতিদিন সিটি করপোরেশনের মেয়র ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

দেশের সার্বিক চেহারা ও নাগরিক জীবনে পরিবর্তন আনতে সরকারের বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি।

আগামী চার বছর সরকারকে শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গুপ্ত ফ্যাসিস্টমুক্ত প্রশাসন ও সারাদেশে সার সংকট সৃষ্টিকারী ফ্যাসিস্টমুক্ত সার সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার’ দাবিতে ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও পরিষদ’-এর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও পুলিশে অবস্থানরত ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করতে হবে বলে মন্তব্য করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করার পর জরুরি ভিত্তিতে চাকরিচ্যুত ও গ্রেফতারের ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস হয়েছে। সরকারের হাতে এখনো চার বছরের বেশি সময় রয়েছে। তাই দেশের সার্বিক পরিবর্তন ও অর্থনীতি পুনর্গঠনে সরকারকে সময় দিতে হবে।

তিনি আরও বলেন, গত ১৮ থেকে ২০ বছরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেই পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী কাজ করছেন। ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সতর্কতার সঙ্গে প্রশাসন ও পুলিশে অবস্থানরত ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করতে হবে। এরপর জরুরি ভিত্তিতে চাকরিচ্যুত ও গ্রেফতারের ব্যবস্থা নিতে হবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাতীয় সংসদের হুইপ বলেন, বিগত সরকার কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের অর্থনীতিকে পুনরায় সচল করে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

একই সঙ্গে গভীর রাতে অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা প্রতিরোধে জনগণ, বিএনপি, বিরোধী দলসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

» ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

» প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি

» মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

» ঢাকার মানুষকে লন্ডন-আমেরিকার মতো সুবিধা দিতে প্রধানমন্ত্রী কাজ করছেন : হুইপ দুলু

» শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

» নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইনশাআল্লাহ : রাশেদ খাঁন

» ডেইরি খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

» আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকার মানুষকে লন্ডন-আমেরিকার মতো সুবিধা দিতে প্রধানমন্ত্রী কাজ করছেন : হুইপ দুলু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকার নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ তুলে ধরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, লন্ডন, ইউরোপ ও আমেরিকার উন্নত জীবনযাত্রার আদলে ঢাকার সাধারণ মানুষের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রতিদিন সিটি করপোরেশনের মেয়র ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

দেশের সার্বিক চেহারা ও নাগরিক জীবনে পরিবর্তন আনতে সরকারের বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি।

আগামী চার বছর সরকারকে শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গুপ্ত ফ্যাসিস্টমুক্ত প্রশাসন ও সারাদেশে সার সংকট সৃষ্টিকারী ফ্যাসিস্টমুক্ত সার সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার’ দাবিতে ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও পরিষদ’-এর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও পুলিশে অবস্থানরত ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করতে হবে বলে মন্তব্য করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করার পর জরুরি ভিত্তিতে চাকরিচ্যুত ও গ্রেফতারের ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস হয়েছে। সরকারের হাতে এখনো চার বছরের বেশি সময় রয়েছে। তাই দেশের সার্বিক পরিবর্তন ও অর্থনীতি পুনর্গঠনে সরকারকে সময় দিতে হবে।

তিনি আরও বলেন, গত ১৮ থেকে ২০ বছরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেই পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী কাজ করছেন। ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সতর্কতার সঙ্গে প্রশাসন ও পুলিশে অবস্থানরত ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করতে হবে। এরপর জরুরি ভিত্তিতে চাকরিচ্যুত ও গ্রেফতারের ব্যবস্থা নিতে হবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাতীয় সংসদের হুইপ বলেন, বিগত সরকার কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের অর্থনীতিকে পুনরায় সচল করে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

একই সঙ্গে গভীর রাতে অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা প্রতিরোধে জনগণ, বিএনপি, বিরোধী দলসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com