আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সফরের দ্বিতীয় দিনে সকালে সম্মেলনস্থলে যোগ দেন তিনি। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে আন্তর্জাতিক নেতারা ইতিবাচকভাবে দেখছেন। প্রধানমন্ত্রীকে নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা।

এর আগে বুধবার (১১ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। এ ছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় উঠে আসে। ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে পুনর্গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা চেয়েছে সিরিয়া।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

» ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

» প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি

» মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

» ঢাকার মানুষকে লন্ডন-আমেরিকার মতো সুবিধা দিতে প্রধানমন্ত্রী কাজ করছেন : হুইপ দুলু

» শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

» নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইনশাআল্লাহ : রাশেদ খাঁন

» ডেইরি খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

» আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সফরের দ্বিতীয় দিনে সকালে সম্মেলনস্থলে যোগ দেন তিনি। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে আন্তর্জাতিক নেতারা ইতিবাচকভাবে দেখছেন। প্রধানমন্ত্রীকে নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা।

এর আগে বুধবার (১১ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। এ ছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় উঠে আসে। ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে পুনর্গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা চেয়েছে সিরিয়া।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com