জামালপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর  প্রতিনিধি ।। জামালপুরের ইসলামপুরে মাদক কারবারী এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জোবায়ের এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন— উপজেলার পার্থশী ইউনিয়নের মরাডুবরী গ্রামের আতাউর রহমানের পুত্র মো. সজিব মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইসলামপুর পৌর শহরের বেপারী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থলে ২০ গ্রাম গাঁজাসহ সজিব মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড  একই সঙ্গে  ১শত টাকা  অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জোবায়ের জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তকে সাজা পরোয়ানা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাগভর্তি ককটেলসহ আটক ২

» শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

» আগামীকালের মধ্যে বিরোধী দলের আসনের বরাদ্দপত্র পৌঁছে যাবে: প্রতিমন্ত্রী শাহে আলম

» দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ: হাসনাত

» পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন

» জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

» এনসিপির নারী শক্তিতে দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ

» বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ

» জামায়াতের সঙ্গে এনসিপির আজ হোক আর কাল হোক এই সংসার ভাঙতেই হবে : রাশেদ খাঁন

» খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর : নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর  প্রতিনিধি ।। জামালপুরের ইসলামপুরে মাদক কারবারী এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জোবায়ের এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন— উপজেলার পার্থশী ইউনিয়নের মরাডুবরী গ্রামের আতাউর রহমানের পুত্র মো. সজিব মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইসলামপুর পৌর শহরের বেপারী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থলে ২০ গ্রাম গাঁজাসহ সজিব মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড  একই সঙ্গে  ১শত টাকা  অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জোবায়ের জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তকে সাজা পরোয়ানা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com