শাহনাজ পারভীন মিতা :
রাত জেগে থাকি আমি
কে জাগায় আমায়!
রাত না তুমি,
আমি তো ভাবি সে আমিই ।
যে আমি রাতকে চায়
সেই নিস্তব্ধতা ,যেখানে চুপি চুপি
তুমি এসে বলো ,এবার ঘুমাও
রাত বাকী নাই তো আর ।
সত্যি কি রাত ফুরায়!
ফুরায় তো না।
একাকী রাত ,চারিদিকে রজনীগন্ধার সুবাস
ভেসে যাই ,গান গাই শুধুই আঁধার।
তুমি এসো ,রাতকে নাও তোমাতে
তবেই ভোর হবে নব প্রভাতে ।








