জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি  : জামালপুরে মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান রিফা এবং শওকত হাসান লিখন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যটারিচালিত অটোরিক্সাটি জামালপুরের দিকে যাচ্ছিলো। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিলো একটি মোটরসাইকেল। এ সময় জামালপুরগামী ট্রাকের সাথে প্রথমে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শওকত হাসান লিখন ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। এর পরই ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সায় থাকা একই পরিবারের মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান রিফা ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত মোটরসাইকেল চালক শওকত হাসান লিখনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দুর্ঘটনায়  আহত অটোরিক্সা চালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড়

» তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ

» আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, ২১ বছর পর আবারও রাজপথে তারেক রহমান

» প্রয়োজনে টিকিট পাঠিয়ে দেব, তবু আসুন: তথ্য প্রতিমন্ত্রী

» বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো

» এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত

» দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯

» সরকার গঠন নিয়ে কঠিন সমীকরণে ইসরায়েল, সিদ্ধান্তের মুখে প্রেসিডেন্ট হারজগ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি  : জামালপুরে মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান রিফা এবং শওকত হাসান লিখন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যটারিচালিত অটোরিক্সাটি জামালপুরের দিকে যাচ্ছিলো। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিলো একটি মোটরসাইকেল। এ সময় জামালপুরগামী ট্রাকের সাথে প্রথমে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শওকত হাসান লিখন ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। এর পরই ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সায় থাকা একই পরিবারের মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান রিফা ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত মোটরসাইকেল চালক শওকত হাসান লিখনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দুর্ঘটনায়  আহত অটোরিক্সা চালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com