প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদল।

বৃহস্পতিবরে (৮ অক্টোবর) অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিম।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দেশের বন্দর ব্যবস্থাপনা এবং সামগ্রিক লজিস্টিকস খাতের সার্বিক উন্নয়নসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্থান পায় এ আলোচনায়।

আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ সরকার এবং ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি। এই সমঝোতার অধীনে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর সংলগ্ন ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। দ্বিপাক্ষিক এই অংশীদারিত্ব টার্মিনালের পরিচালন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক অবকাঠামোগত সক্ষমতা জোরদারে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ ছাড়া সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন বিনিয়োগের খাত হিসেবে ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) গড়ে তোলার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের পরিকল্পনা জানতে চান। প্রধানমন্ত্রীর এই আহ্বানের জবাবে প্রতিনিধিদল উল্লিখিত ক্ষেত্রগুলোতে বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা প্রদানে তাদের গভীর আগ্রহ ও সম্মতি প্রকাশ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

» ব্লাড প্রেসার হাই হলে দ্রুত কমানোর উপায়

» প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

» ককরোচ জনতা পার্টির হুশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

» নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

» ‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ

» ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

» আওয়ামী লীগ ৭১ সাল থেকে মিথ্যা কথা বলে আসছে: শামা ওবায়েদ

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদল।

বৃহস্পতিবরে (৮ অক্টোবর) অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিম।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দেশের বন্দর ব্যবস্থাপনা এবং সামগ্রিক লজিস্টিকস খাতের সার্বিক উন্নয়নসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্থান পায় এ আলোচনায়।

আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ সরকার এবং ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি। এই সমঝোতার অধীনে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর সংলগ্ন ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। দ্বিপাক্ষিক এই অংশীদারিত্ব টার্মিনালের পরিচালন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক অবকাঠামোগত সক্ষমতা জোরদারে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ ছাড়া সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন বিনিয়োগের খাত হিসেবে ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) গড়ে তোলার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের পরিকল্পনা জানতে চান। প্রধানমন্ত্রীর এই আহ্বানের জবাবে প্রতিনিধিদল উল্লিখিত ক্ষেত্রগুলোতে বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা প্রদানে তাদের গভীর আগ্রহ ও সম্মতি প্রকাশ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com