আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার কারাদণ্ড

অপূর্ব লাল সরকার, প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল এ দণ্ডাদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর এলাকার জালাল সরদারের ছেলে রাকিব সরদারকে (২১) বিশ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য গাঁজাসহ আটক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল’র ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে দোষ স্বীকারের পর বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত রাকিব সরদারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

» ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

» রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

» গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের

» একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

» ১ জানুয়ারি থেকে অবৈধ ফোন বন্ধ, নতুন করে চালু হচ্ছে এনইআইআর

» শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা

» সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার কারাদণ্ড

অপূর্ব লাল সরকার, প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল এ দণ্ডাদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর এলাকার জালাল সরদারের ছেলে রাকিব সরদারকে (২১) বিশ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য গাঁজাসহ আটক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল’র ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে দোষ স্বীকারের পর বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত রাকিব সরদারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com