গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে মিজানুর রহমান রিপন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেতা। এ ছাড়া একটি ধর্ষণ মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিলের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রিপনের বিরুদ্ধে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর হাজারীবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয়। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।

সূত্র বলছে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক খান গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। কারাগারে থাকা সত্ত্বেও তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কাশিয়ানীসহ বিভিন্ন জায়গায় তার রাজনৈতিক বলয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। এসব কর্মকাণ্ড সমন্বয়ের ক্ষেত্রে রিপনের ভূমিকা রয়েছে। রাজধানীর নয়াপল্টনে রিপনের মালিকানাধীন একটি ডিজিটাল প্রিন্টিং প্রেস রয়েছে। সেখানে আওয়ামী লীগের ব্যানার, লিফলেটসহ বিভিন্ন ধরনের প্রচার সামগ্রী তৈরি করা হয়। এসব প্রচারসামগ্রী দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গোপালগঞ্জ ও কাশিয়ানীতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

» সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

» সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব: জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠক

» জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

» খলিলুর রহমা‌নের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

» সাক্ষাৎ পেতে ভীর, হোটেলের সামনে জটলা না করতে নেতাকর্মীদের নির্দেশনা প্রধানমন্ত্রীর

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন লুইস বেননের সঙ্গে সাক্ষাৎ

» ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে

» সৎ ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

» ‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, দাবি সারজিসের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে মিজানুর রহমান রিপন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেতা। এ ছাড়া একটি ধর্ষণ মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিলের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রিপনের বিরুদ্ধে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর হাজারীবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয়। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।

সূত্র বলছে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক খান গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। কারাগারে থাকা সত্ত্বেও তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কাশিয়ানীসহ বিভিন্ন জায়গায় তার রাজনৈতিক বলয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। এসব কর্মকাণ্ড সমন্বয়ের ক্ষেত্রে রিপনের ভূমিকা রয়েছে। রাজধানীর নয়াপল্টনে রিপনের মালিকানাধীন একটি ডিজিটাল প্রিন্টিং প্রেস রয়েছে। সেখানে আওয়ামী লীগের ব্যানার, লিফলেটসহ বিভিন্ন ধরনের প্রচার সামগ্রী তৈরি করা হয়। এসব প্রচারসামগ্রী দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গোপালগঞ্জ ও কাশিয়ানীতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com