সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বললেন, সাধারণ মানুষের মুখে এখন কথা ভাসছে যে, সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল ও খোঁজখবর রাখেন, অথচ শুধু নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটাই তিনি ঠিকমতো সামলাতে পারছেন না।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি দলের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরকারের দাবির কঠোর সমালোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো-সরকারের এমন নিয়মিত দাবির জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘যখন যে ক্ষমতায় থাকে, এসেই দাবি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি আগের চেয়ে ভালো। আমি জাতীয় সংসদেও বলেছি, সেই ‘আগের’ সংজ্ঞাও বুঝি না আর ‘ভালো’র বাস্তব রূপও কোথাও খুঁজে পাই না। ঘরে-বাইরে, পথে-ঘাটে কোথাও কি নিরাপত্তা আছে? সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলেকে হত্যা করা হলো, আর এখন দায় এড়াতে ছেলেটিকে উল্টো দোষী বানানোর চেষ্টা চলছে। এটি চরম দায়িত্বহীনতার লক্ষণ।

সরকারি দলের শীর্ষ নেতৃত্বের অভ্যন্তরীণ নানা অভিযোগ ও বক্তব্য সামনে এনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে এখন তীব্র চর্চা হচ্ছে-সালাহউদ্দিন সাহেব সকল মন্ত্রণালয়ের ব্যাপারে খুবই দায়িত্বশীল, সবার বিষয়ে আন্তরিকভাবে খোঁজখবর রাখেন; কিন্তু কেবল নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটাই তিনি ঠিকমতো পালন করতে পারছেন না।’

তিনি আরও বলেন, সংসদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চে সরকারি দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন। তাদেরই প্রভাবশালী নেতা গয়েশ্বর চন্দ্র রায় ট্রেজারি বেঞ্চে বসে বলেছেন যে দেশের সবচাইতে বড় মাদকের চালান আসে সংশ্লিষ্ট নেতার বাড়ির এলাকা দিয়েই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ

» অমিতাভের কণ্ঠে শাহরুখের দৃঢ় মনোভাবের প্রশংসা

» কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

» বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

» ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি

» ‘সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন প্রধানমন্ত্রী’

» তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার

» চাকরির ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড দেখালো জাতীয় ছাত্রশক্তি

» ভেরিফিকেশনের মানদণ্ড এবং প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে: আসিফ মাহমুদ

» জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতা এমপি মুজিবুরের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বললেন, সাধারণ মানুষের মুখে এখন কথা ভাসছে যে, সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল ও খোঁজখবর রাখেন, অথচ শুধু নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটাই তিনি ঠিকমতো সামলাতে পারছেন না।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি দলের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরকারের দাবির কঠোর সমালোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো-সরকারের এমন নিয়মিত দাবির জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘যখন যে ক্ষমতায় থাকে, এসেই দাবি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি আগের চেয়ে ভালো। আমি জাতীয় সংসদেও বলেছি, সেই ‘আগের’ সংজ্ঞাও বুঝি না আর ‘ভালো’র বাস্তব রূপও কোথাও খুঁজে পাই না। ঘরে-বাইরে, পথে-ঘাটে কোথাও কি নিরাপত্তা আছে? সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলেকে হত্যা করা হলো, আর এখন দায় এড়াতে ছেলেটিকে উল্টো দোষী বানানোর চেষ্টা চলছে। এটি চরম দায়িত্বহীনতার লক্ষণ।

সরকারি দলের শীর্ষ নেতৃত্বের অভ্যন্তরীণ নানা অভিযোগ ও বক্তব্য সামনে এনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে এখন তীব্র চর্চা হচ্ছে-সালাহউদ্দিন সাহেব সকল মন্ত্রণালয়ের ব্যাপারে খুবই দায়িত্বশীল, সবার বিষয়ে আন্তরিকভাবে খোঁজখবর রাখেন; কিন্তু কেবল নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটাই তিনি ঠিকমতো পালন করতে পারছেন না।’

তিনি আরও বলেন, সংসদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চে সরকারি দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন। তাদেরই প্রভাবশালী নেতা গয়েশ্বর চন্দ্র রায় ট্রেজারি বেঞ্চে বসে বলেছেন যে দেশের সবচাইতে বড় মাদকের চালান আসে সংশ্লিষ্ট নেতার বাড়ির এলাকা দিয়েই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com