টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে এই ডাল ক্রয়ে মোট ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্যিক মন্ত্রণালয়ের উত্থাপিত এই প্রস্তাবটি অনুমোদন পায়। অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির আওতায় এতে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, মসুর ডাল সরবরাহের জন্য আহ্বান করা উন্মুক্ত দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। কারিগরি ও আর্থিক মূল্যায়নে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে খুলনার ‘জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’ কাজ পায়।

টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি কেজি ৭৬ টাকা ৮৯ পয়সা দরে এই ডাল কেনা হচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির জন্য ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ১৭ হাজার ৫২৮ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে।

নতুন করে আরও ১০ হাজার মেট্রিক টন যুক্ত হলে সংস্থার মজুত আরও শক্তিশালী হবে, যা সরকারের নিয়মিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় কার্ডধারীদের মাঝে দ্রুত বিতরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

» ইসলামপুরে ১২৮ প্রধান শিক্ষকের পদ শুন্য! দিনদিন ঝড়ে পড়ছে শিক্ষার্থী

» প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়ল লঞ্চভাড়া, সর্বনিম্ন ৩৫ টাকা

» হৃদরোগীর ডেঙ্গু হলে করণীয়

» টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

» কাজের সমালোচনা আমার কাছে গুরুত্বপূর্ণ: মধুমিতা

» গৃহবধূ হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৫

» বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত ২০

» গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা শ্বশুর গ্রেফতার

» পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে এই ডাল ক্রয়ে মোট ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্যিক মন্ত্রণালয়ের উত্থাপিত এই প্রস্তাবটি অনুমোদন পায়। অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির আওতায় এতে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, মসুর ডাল সরবরাহের জন্য আহ্বান করা উন্মুক্ত দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। কারিগরি ও আর্থিক মূল্যায়নে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে খুলনার ‘জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’ কাজ পায়।

টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি কেজি ৭৬ টাকা ৮৯ পয়সা দরে এই ডাল কেনা হচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির জন্য ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ১৭ হাজার ৫২৮ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে।

নতুন করে আরও ১০ হাজার মেট্রিক টন যুক্ত হলে সংস্থার মজুত আরও শক্তিশালী হবে, যা সরকারের নিয়মিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় কার্ডধারীদের মাঝে দ্রুত বিতরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com