লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬: প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান ও নৈপুণ্য প্রদর্শনকারী সহকর্মীদের সম্মাননা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকের অভ্যন্তরে শিক্ষা এবং পেশাগত দক্ষতার মানকে আরও শক্তিশালী করতে বিশেষ অবদানের জন্য ‘লার্নিং লুমিনারিজ প্রোগ্রাম ২০২৫’-এর মাধ্যমে ৬৮ জন সহকর্মীকে স্বীকৃতি দিয়েছে ব্যাংকটি।

এই প্রোগ্রামের মাধ্যমে মূলত ২০২৫ সালে যারা প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, অ্যাকাডেমিক ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছেন এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছেন, তাদেরকে সম্মাননা জানানো হয়েছে।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রশিক্ষক হিসেবে অবদানের জন্য ৩০ জন ‘লার্নিং আর্কিটেক্ট’, বিআইবিএম ফাউন্ডেশন প্রোগ্রামে প্রথম স্থান অর্জনের জন্য ৩৪ জন ‘লার্নিং চ্যাম্পিয়ন’ এবং নিজ নিজ বিভাগে লার্নিং উদ্যোগ সমন্বয়ে অবদানের জন্য চারজন ‘লার্নিং এনাবলার’ অন্তর্ভুক্ত ছিলেন।

সক্ষমতা বৃদ্ধি, ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন এবং উন্নত গ্রাহকসেবা প্রদানে কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগটি তার-ই প্রতিফলন। এমন উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “একটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি নির্ভর করে সেই প্রতিষ্ঠানের কর্মীরা কতখানি দক্ষতার সাথে শিক্ষা গ্রহণ করছেন, একে অন্যের সাথে নলেজ শেয়ার করছেন এবং একে অপরের বিকাশে কতটুকু ভূমিকা রাখছেন— তার ওপর। আমাদের লার্নিং লুমিনারিজরা ব্যক্তিদক্ষতাকে সম্মিলিত সক্ষমতায় রূপান্তরের মাধ্যমে এই চেতনাকেই ধারণ করছেন। তাদের এই অবদান আমাদের জ্ঞাননির্ভর এবং ভবিষ্যৎ-উপযোগী জনবল গড়ে তুলতে সাহায্য করছে, যারা গ্রাহকদের উন্নত সেবা প্রদান এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি রূপান্তরকে এগিয়ে নিতে সক্ষম।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স আবদুল্লাহ আল মামুনসহ ব্যাংকটির অন্যান ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লার্নিং লুমিনারিজের মতো উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলছে, যেখানে সহকর্মীরা একে অপরের কাছ থেকে শেখেন, নতুন জ্ঞান অর্জন করেন এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি রূপান্তর ও প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখেন।

একটি মূল্যবোধনির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক শেখা ও পেশাগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়। কর্মীদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধিতে ব্যাংকটি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে নিয়মিত বিনিয়োগ করে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

» সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

» বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল: আবদুস সালাম

» ‘তেলের দাম বাড়াতে গণশুনানি ছাড়া রাতে গেজেট’, প্রশ্ন শিশির মনিরের

» জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের ব্যর্থতার সূচক: আখতার হোসেন

» ‘বিরোধীদলের সঙ্গে হাসিনার যোগসাজশ হতে পারে, অবাক হওয়ার কিছু নেই’: ইশরাক

» আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

» রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলালিংকের

» মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষায় হাতীবান্ধায় ৬১ বিজিবির ক্রীড়া সামগ্রী বিতরণ

» জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬: প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান ও নৈপুণ্য প্রদর্শনকারী সহকর্মীদের সম্মাননা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকের অভ্যন্তরে শিক্ষা এবং পেশাগত দক্ষতার মানকে আরও শক্তিশালী করতে বিশেষ অবদানের জন্য ‘লার্নিং লুমিনারিজ প্রোগ্রাম ২০২৫’-এর মাধ্যমে ৬৮ জন সহকর্মীকে স্বীকৃতি দিয়েছে ব্যাংকটি।

এই প্রোগ্রামের মাধ্যমে মূলত ২০২৫ সালে যারা প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, অ্যাকাডেমিক ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছেন এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছেন, তাদেরকে সম্মাননা জানানো হয়েছে।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রশিক্ষক হিসেবে অবদানের জন্য ৩০ জন ‘লার্নিং আর্কিটেক্ট’, বিআইবিএম ফাউন্ডেশন প্রোগ্রামে প্রথম স্থান অর্জনের জন্য ৩৪ জন ‘লার্নিং চ্যাম্পিয়ন’ এবং নিজ নিজ বিভাগে লার্নিং উদ্যোগ সমন্বয়ে অবদানের জন্য চারজন ‘লার্নিং এনাবলার’ অন্তর্ভুক্ত ছিলেন।

সক্ষমতা বৃদ্ধি, ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন এবং উন্নত গ্রাহকসেবা প্রদানে কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগটি তার-ই প্রতিফলন। এমন উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “একটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি নির্ভর করে সেই প্রতিষ্ঠানের কর্মীরা কতখানি দক্ষতার সাথে শিক্ষা গ্রহণ করছেন, একে অন্যের সাথে নলেজ শেয়ার করছেন এবং একে অপরের বিকাশে কতটুকু ভূমিকা রাখছেন— তার ওপর। আমাদের লার্নিং লুমিনারিজরা ব্যক্তিদক্ষতাকে সম্মিলিত সক্ষমতায় রূপান্তরের মাধ্যমে এই চেতনাকেই ধারণ করছেন। তাদের এই অবদান আমাদের জ্ঞাননির্ভর এবং ভবিষ্যৎ-উপযোগী জনবল গড়ে তুলতে সাহায্য করছে, যারা গ্রাহকদের উন্নত সেবা প্রদান এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি রূপান্তরকে এগিয়ে নিতে সক্ষম।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স আবদুল্লাহ আল মামুনসহ ব্যাংকটির অন্যান ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লার্নিং লুমিনারিজের মতো উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলছে, যেখানে সহকর্মীরা একে অপরের কাছ থেকে শেখেন, নতুন জ্ঞান অর্জন করেন এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি রূপান্তর ও প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখেন।

একটি মূল্যবোধনির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক শেখা ও পেশাগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়। কর্মীদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধিতে ব্যাংকটি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে নিয়মিত বিনিয়োগ করে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com