সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

বাসস :সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও দুর্নীতি দমন কমিশনে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল না করায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ছাড়া তিনি ৮৪ লাখ ৩৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও উক্ত অবৈধ সম্পদ নিজ ভোগদখলে রাখায় ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায়, দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, মামলা সংশ্লিষ্ট ওই ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন।

তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এ ছাড়া সার্বিক তদন্তকাজে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়ল লঞ্চভাড়া, সর্বনিম্ন ৩৫ টাকা

» হৃদরোগীর ডেঙ্গু হলে করণীয়

» টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

» কাজের সমালোচনা আমার কাছে গুরুত্বপূর্ণ: মধুমিতা

» গৃহবধূ হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৫

» বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত ২০

» গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা শ্বশুর গ্রেফতার

» পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

» ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না

» বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

বাসস :সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও দুর্নীতি দমন কমিশনে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল না করায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ছাড়া তিনি ৮৪ লাখ ৩৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও উক্ত অবৈধ সম্পদ নিজ ভোগদখলে রাখায় ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায়, দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, মামলা সংশ্লিষ্ট ওই ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন।

তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এ ছাড়া সার্বিক তদন্তকাজে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com