এশিয়ান গেমস নারী ক্রিকেট আতাপাত্তু ঝড়ে উড়ে গেল পাকিস্তান, ফাইনালে শ্রীলঙ্কা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এশিয়ান গেমস নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার জয়ের নায়ক অধিনায়ক চামারি আতাপাত্তু। দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি করেন ৮৩ রান। তার আক্রমণাত্মক ইনিংসে ভর করে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে দলটি।

এই জয়ে এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। অন্যদিকে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো পাকিস্তানকে।

এশিয়ান গেমস নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাইবার সুরক্ষা আইনে বিরোধী দল ও সাংবাদিকদের হয়রানির আশঙ্কা জামায়াতের

» গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

» আত্মহত্যার প্ররোচনা মামলা ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

» সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্লট দখলের মামলায় সাক্ষ্য শুরু

» ‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

» অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

» একে একে আটক ইমরান খানের তিন বোন, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

» মেসিদের মাঠে উইমেন’স চ্যাম্পিয়ন্স কাপ

» রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান মারা গেছেন

» পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এশিয়ান গেমস নারী ক্রিকেট আতাপাত্তু ঝড়ে উড়ে গেল পাকিস্তান, ফাইনালে শ্রীলঙ্কা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এশিয়ান গেমস নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার জয়ের নায়ক অধিনায়ক চামারি আতাপাত্তু। দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি করেন ৮৩ রান। তার আক্রমণাত্মক ইনিংসে ভর করে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে দলটি।

এই জয়ে এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। অন্যদিকে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো পাকিস্তানকে।

এশিয়ান গেমস নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com