মালিকানা বদলালেও বদলাচ্ছে না বেঙ্গালুরুর নাম

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের আইপিএল শেষ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) দ্বিতীয়বার শিরোপা জয়ের মধ্য দিয়ে। টানা দুই মৌসুমে আইপিএল জেতা তৃতীয় দল হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে তারা। তবে শিরোপা জয়ের পরই নতুন মালিকানা ঘিরে দলের নাম পরিবর্তনের জল্পনা শুরু হয়। এবার সেই জল্পনায় ইতি টেনে দলের অন্যতম মালিক ও চেয়ারম্যান আর্যমান বিড়লা জানিয়েছেন, মালিকানা বদলালেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আর্যমান বলেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামটা বদলাবে না। এটা একটা বিশাল ব্র্যান্ড। আমরাও এই নামটা খুব পছন্দ করি।’

এর আগে চলতি বছরের মার্চে আর্যমানের দিদি অনন্যা বিড়লাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, মালিকানা পরিবর্তন হলেও দলের নাম পরিবর্তন করা হবে না।

নতুন মালিকরা শুধু আইপিএলের দুই মাসের মধ্যেই আরসিবিকে সীমাবদ্ধ রাখতে চান না। সারা বছর সমর্থকদের সঙ্গে দলের যোগাযোগ আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তাঁদের। পাশাপাশি দলের পেছনে আরও বেশি বিনিয়োগ এবং আইপিএলের বাইরের আয় বাড়ানোর লক্ষ্যও রয়েছে।

আর্যমানের মতে, অন্য খাত থেকে আসা আয় ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশে নিয়ে যেতে পারলে দলের মূল্য আরও বাড়বে।

২০২৬ সালের মার্চে আদিত্য বিড়লা গোষ্ঠী, ব্ল্যাকস্টোনের স্থায়ী বেসরকারি বিনিয়োগ শাখা এবং বোল্ট ভেঞ্চার্সের যৌথ উদ্যোগে আরসিবির মালিকানা নেওয়া হয়। এই চুক্তিতে টাইমস অফ ইন্ডিয়াও যুক্ত ছিল। পুরুষ দলের পাশাপাশি নারী দলের মালিকানাও এই চুক্তির আওতায় রয়েছে।

নতুন মালিকানার অধীনে প্রথম মৌসুমেই আইপিএল শিরোপা জিতেছে আরসিবি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

» চিকেন নেক ঘিরে ভারতের মহা কর্মযজ্ঞ, হচ্ছে বড় বাজেটের মহাসড়ক

» মালিকানা বদলালেও বদলাচ্ছে না বেঙ্গালুরুর নাম

» কুবি ছাত্রশক্তির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

» সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

» সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত, আরও কিছুদিন পর হলে ভালো হতো: চিফ হুইপ

» গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

» রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

» দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

» বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালিকানা বদলালেও বদলাচ্ছে না বেঙ্গালুরুর নাম

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের আইপিএল শেষ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) দ্বিতীয়বার শিরোপা জয়ের মধ্য দিয়ে। টানা দুই মৌসুমে আইপিএল জেতা তৃতীয় দল হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে তারা। তবে শিরোপা জয়ের পরই নতুন মালিকানা ঘিরে দলের নাম পরিবর্তনের জল্পনা শুরু হয়। এবার সেই জল্পনায় ইতি টেনে দলের অন্যতম মালিক ও চেয়ারম্যান আর্যমান বিড়লা জানিয়েছেন, মালিকানা বদলালেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আর্যমান বলেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামটা বদলাবে না। এটা একটা বিশাল ব্র্যান্ড। আমরাও এই নামটা খুব পছন্দ করি।’

এর আগে চলতি বছরের মার্চে আর্যমানের দিদি অনন্যা বিড়লাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, মালিকানা পরিবর্তন হলেও দলের নাম পরিবর্তন করা হবে না।

নতুন মালিকরা শুধু আইপিএলের দুই মাসের মধ্যেই আরসিবিকে সীমাবদ্ধ রাখতে চান না। সারা বছর সমর্থকদের সঙ্গে দলের যোগাযোগ আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তাঁদের। পাশাপাশি দলের পেছনে আরও বেশি বিনিয়োগ এবং আইপিএলের বাইরের আয় বাড়ানোর লক্ষ্যও রয়েছে।

আর্যমানের মতে, অন্য খাত থেকে আসা আয় ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশে নিয়ে যেতে পারলে দলের মূল্য আরও বাড়বে।

২০২৬ সালের মার্চে আদিত্য বিড়লা গোষ্ঠী, ব্ল্যাকস্টোনের স্থায়ী বেসরকারি বিনিয়োগ শাখা এবং বোল্ট ভেঞ্চার্সের যৌথ উদ্যোগে আরসিবির মালিকানা নেওয়া হয়। এই চুক্তিতে টাইমস অফ ইন্ডিয়াও যুক্ত ছিল। পুরুষ দলের পাশাপাশি নারী দলের মালিকানাও এই চুক্তির আওতায় রয়েছে।

নতুন মালিকানার অধীনে প্রথম মৌসুমেই আইপিএল শিরোপা জিতেছে আরসিবি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com