সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত, আরও কিছুদিন পর হলে ভালো হতো: চিফ হুইপ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আজ শনিবার সকালে এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নেতাদের সঙ্গে আলাপকালে বললেন, সরকারকে কর্মকাণ্ড মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিরোধী দলের লং মার্চের মতো কর্মসূচি পালনকে অনুচিত। আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে এ ধরনের কর্মসূচি আরও কিছুদিন পর হলে ভালো হতো।

বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সরকারি দল থেকে রাজপথে বিরোধী দলের বিরুদ্ধে কোনো সংঘাতময় কর্মসূচি দেওয়া হবে না। জনগণের বিবেকের কাছেই বিষয়টি তুলে ধরা হবে। জনগণ বোকা নয়, তারা সবকিছু বোঝে এবং সময়মতো মূল্যায়ন করবে।

হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ছয় মাস সময় পাওয়ার আগেই যদি রাজপথে নেমে যায়, তবে মানুষই তা মূল্যায়ন করবে। সংসদের আগামী অধিবেশনেই দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ বিষয়ে সব দলের পক্ষ থেকে আসা নোটিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা একটি ভঙ্গুর অর্থনীতি ও ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করা হয়েছিল। দেশের বিপুল সম্পদ নিঃশেষ করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা হয়েছিল।’

বিগত সরকারের বিভিন্ন চুক্তির সমালোচনা করে নুরুল ইসলাম মনি বলেন, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের দেওয়া প্রতিবেদনে বিগত অন্তর্বর্তী সরকারের মাত্র সাত মাসের মাথায় দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা লুটের তথ্য উঠে এসেছিল। পরবর্তী সময়েও দেশ থেকে বহু কোটি টাকা পাচারের তথ্য বেরিয়ে আসছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজে সাধারণ জীবনযাপনের নাটক করলেও বাস্তবে দেশের চরম ক্ষতি করে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মালিকানা বদলালেও বদলাচ্ছে না বেঙ্গালুরুর নাম

» কুবি ছাত্রশক্তির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

» সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

» সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত, আরও কিছুদিন পর হলে ভালো হতো: চিফ হুইপ

» গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

» রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

» দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

» বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

» প্রধানমন্ত্রীর সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে: সতর্ক বার্তা মির্জা আব্বাসের

» পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি, বললেন বেয়াদবদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত, আরও কিছুদিন পর হলে ভালো হতো: চিফ হুইপ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আজ শনিবার সকালে এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নেতাদের সঙ্গে আলাপকালে বললেন, সরকারকে কর্মকাণ্ড মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিরোধী দলের লং মার্চের মতো কর্মসূচি পালনকে অনুচিত। আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে এ ধরনের কর্মসূচি আরও কিছুদিন পর হলে ভালো হতো।

বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সরকারি দল থেকে রাজপথে বিরোধী দলের বিরুদ্ধে কোনো সংঘাতময় কর্মসূচি দেওয়া হবে না। জনগণের বিবেকের কাছেই বিষয়টি তুলে ধরা হবে। জনগণ বোকা নয়, তারা সবকিছু বোঝে এবং সময়মতো মূল্যায়ন করবে।

হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ছয় মাস সময় পাওয়ার আগেই যদি রাজপথে নেমে যায়, তবে মানুষই তা মূল্যায়ন করবে। সংসদের আগামী অধিবেশনেই দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ বিষয়ে সব দলের পক্ষ থেকে আসা নোটিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা একটি ভঙ্গুর অর্থনীতি ও ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করা হয়েছিল। দেশের বিপুল সম্পদ নিঃশেষ করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা হয়েছিল।’

বিগত সরকারের বিভিন্ন চুক্তির সমালোচনা করে নুরুল ইসলাম মনি বলেন, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের দেওয়া প্রতিবেদনে বিগত অন্তর্বর্তী সরকারের মাত্র সাত মাসের মাথায় দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা লুটের তথ্য উঠে এসেছিল। পরবর্তী সময়েও দেশ থেকে বহু কোটি টাকা পাচারের তথ্য বেরিয়ে আসছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজে সাধারণ জীবনযাপনের নাটক করলেও বাস্তবে দেশের চরম ক্ষতি করে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com