শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :   নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ দল। তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।

বুধবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হবে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, সাহেব আলী সিদ্ধিরগঞ্জ এলাকার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৫ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা এলাকা থেকে সাহেব আলীর স্ত্রী, ছেলে ও চার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-১১। অভিযানে তাদের কাছ থেকে খেলনা পিস্তল, শাবল, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাতে সাহেব আলীকে গ্রেফতার করতে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় র‍্যাবের একটি দল। অভিযানে ২০ মামলার আসামি সাহেব আলীকে আটক করা হলে তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই দিনের হামলায় র‍্যাব সদস্যসহ চারজন আহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :   নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ দল। তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।

বুধবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হবে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, সাহেব আলী সিদ্ধিরগঞ্জ এলাকার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৫ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা এলাকা থেকে সাহেব আলীর স্ত্রী, ছেলে ও চার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-১১। অভিযানে তাদের কাছ থেকে খেলনা পিস্তল, শাবল, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাতে সাহেব আলীকে গ্রেফতার করতে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় র‍্যাবের একটি দল। অভিযানে ২০ মামলার আসামি সাহেব আলীকে আটক করা হলে তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই দিনের হামলায় র‍্যাব সদস্যসহ চারজন আহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com