ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর থানায় ২৫ জন, শাহ আলী থানায় ১৪ জন, পল্লবী থানায় ৩২ জন, কাফরুল থানায় ৩৪ জন, দারুস সালাম থানায় ২৫ জন এবং ভাষানটেক থানায় ৬ জন রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।








