দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের কষ্টে আমরা সমব্যথী। আমরা জনদুর্ভোগ কমাতে চাই। আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করছি। এতে শিল্পপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির সমস্যাও কমে আসবে।

তিনি বলেন, বর্তমানে জ্বালানি সরবরাহের প্রায় ৮৮ শতাংশ স্বাভাবিক রয়েছে। ঘাটতি রয়েছে ১২ শতাংশ। এ ঘাটতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কারণে স্পট মার্কেট থেকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রয়োজন মেটাতে বছরে প্রায় ১১৫টি কার্গো জ্বালানি প্রয়োজন। এর মধ্যে ১০০ থেকে ১০৫টি কার্গো সাধারণত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় নেওয়া হতো। কিন্তু মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সেই সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে এখন স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, কাতারের সঙ্গে আমাদের চুক্তি আছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে যেদিন থেকে সরবরাহ স্বাভাবিক হবে, সেদিন থেকেই সরবরাহও স্বাভাবিক হবে। জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরবের সঙ্গে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশে অপরিশোধিত তেল (ক্রুড ওয়েল) পরিশোধনের সক্ষমতা দ্বিগুণ হবে। তখন মোট ৪৫ লাখ মেট্রিক টন ক্রুড ওয়েল শোধন করা সম্ভব হবে। দীর্ঘমেয়াদে এটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রতিমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেফতার

» জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

» বাড়লো স্বর্ণের দাম

» এমন ছবি করার চেয়ে অবসর নেওয়া ভালো: তাপসী

» টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ

» লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, ট্যাংক-বুলডোজার নিয়ে অনুপ্রবেশ

» দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : প্রতিমন্ত্রী

» ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার: দুলু

» দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

» সারা দেশে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের কষ্টে আমরা সমব্যথী। আমরা জনদুর্ভোগ কমাতে চাই। আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করছি। এতে শিল্পপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির সমস্যাও কমে আসবে।

তিনি বলেন, বর্তমানে জ্বালানি সরবরাহের প্রায় ৮৮ শতাংশ স্বাভাবিক রয়েছে। ঘাটতি রয়েছে ১২ শতাংশ। এ ঘাটতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কারণে স্পট মার্কেট থেকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রয়োজন মেটাতে বছরে প্রায় ১১৫টি কার্গো জ্বালানি প্রয়োজন। এর মধ্যে ১০০ থেকে ১০৫টি কার্গো সাধারণত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় নেওয়া হতো। কিন্তু মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সেই সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে এখন স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, কাতারের সঙ্গে আমাদের চুক্তি আছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে যেদিন থেকে সরবরাহ স্বাভাবিক হবে, সেদিন থেকেই সরবরাহও স্বাভাবিক হবে। জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরবের সঙ্গে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশে অপরিশোধিত তেল (ক্রুড ওয়েল) পরিশোধনের সক্ষমতা দ্বিগুণ হবে। তখন মোট ৪৫ লাখ মেট্রিক টন ক্রুড ওয়েল শোধন করা সম্ভব হবে। দীর্ঘমেয়াদে এটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রতিমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com