বিমানবন্দরে অভিযান, প্রায় কোটি টাকার পণ্য আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক করা হয়েছে।

গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত চারটি পৃথক ঘটনায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইলের এলসিডি, ডিসপ্লেসহ মাদারবোর্ড, বিদেশি মদ, ওষুধ ও স্বর্ণালংকার আটক করা হয়। এর মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ঘটনা রয়েছে।

এসভি৮০৪ ফ্লাইটে ৪৮১ কার্টন সিগারেট

৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের এ-শিফটের কর্মকর্তারা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি৮০৪ ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজে অভিযান চালান। এ সময় এমডি মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টন এবং মোহাম্মদ নওয়াজ শরিফের কাছ থেকে ২৫০ কার্টন-মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

টিজি৩৩৯ ফ্লাইটে মোবাইল, এলসিডি ও মাদারবোর্ড

একই দিনে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক থেকে আসা টিজি৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজে তল্লাশি চালায় সিআইআইডি। বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় তার ব্যাগেজ থেকে ৩৬টি স্মার্টফোন আটক করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো এবং ১৭টি অনার ২০০। এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা। একই ব্যাগেজ থেকে আরও ৫৫০ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি এবং ৯৫০ পিস মাদারবোর্ডসহ ডিসপ্লে (বাটন মোবাইল) আটক করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডগুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।

তৃতীয় ঘটনা: পরিত্যক্ত ব্যাগে ৩ লিটার বিদেশি মদ

৩১ আগস্ট টহল দেওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশে একটি পরিত্যক্ত হাতব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

গ্রিন চ্যানেলে ১৮ লিটার রেড লেবেল

১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাহরাইন থেকে আসা গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইটের যাত্রী এমডি আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তার ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১৮ লিটার রেড লেবেল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

চট্টগ্রামেও পৃথক অভিযান

এদিকে ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন বিদেশি সিগারেট, রোয়াটিনেক্স ও সাব্রিলসহ বিভিন্ন ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

সিআইআইডি জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের এসব অভিযানে আটক পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা, যা প্রায় ১ কোটি টাকা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান, যাত্রী প্রোফাইলিং এবং গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশে বেড়াতে এসে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় নাগরিকের  মৃত্যু

» চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ

» নেপালের বন্যার পানিতে ভেসে আসা অচেনা মাছ খেতে নিষেধাজ্ঞা বিহারে

» এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী

» হিমালয়ে বাড়ছে হিমবাহ ধসের ঝুঁকি, পরের বিপর্যয় কি আঁচ করা সম্ভব?

» শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন: সাক্কু

» স্থানীয় নির্বাচনে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

» সরকারি পিস্তলসহ যুবক আটক

» দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

» বিমানবন্দরে অভিযান, প্রায় কোটি টাকার পণ্য আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিমানবন্দরে অভিযান, প্রায় কোটি টাকার পণ্য আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক করা হয়েছে।

গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত চারটি পৃথক ঘটনায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইলের এলসিডি, ডিসপ্লেসহ মাদারবোর্ড, বিদেশি মদ, ওষুধ ও স্বর্ণালংকার আটক করা হয়। এর মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ঘটনা রয়েছে।

এসভি৮০৪ ফ্লাইটে ৪৮১ কার্টন সিগারেট

৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের এ-শিফটের কর্মকর্তারা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি৮০৪ ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজে অভিযান চালান। এ সময় এমডি মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টন এবং মোহাম্মদ নওয়াজ শরিফের কাছ থেকে ২৫০ কার্টন-মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

টিজি৩৩৯ ফ্লাইটে মোবাইল, এলসিডি ও মাদারবোর্ড

একই দিনে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক থেকে আসা টিজি৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজে তল্লাশি চালায় সিআইআইডি। বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় তার ব্যাগেজ থেকে ৩৬টি স্মার্টফোন আটক করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো এবং ১৭টি অনার ২০০। এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা। একই ব্যাগেজ থেকে আরও ৫৫০ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি এবং ৯৫০ পিস মাদারবোর্ডসহ ডিসপ্লে (বাটন মোবাইল) আটক করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডগুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।

তৃতীয় ঘটনা: পরিত্যক্ত ব্যাগে ৩ লিটার বিদেশি মদ

৩১ আগস্ট টহল দেওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশে একটি পরিত্যক্ত হাতব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

গ্রিন চ্যানেলে ১৮ লিটার রেড লেবেল

১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাহরাইন থেকে আসা গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইটের যাত্রী এমডি আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তার ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১৮ লিটার রেড লেবেল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

চট্টগ্রামেও পৃথক অভিযান

এদিকে ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন বিদেশি সিগারেট, রোয়াটিনেক্স ও সাব্রিলসহ বিভিন্ন ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

সিআইআইডি জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের এসব অভিযানে আটক পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা, যা প্রায় ১ কোটি টাকা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান, যাত্রী প্রোফাইলিং এবং গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com