ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :উত্থান-পতনের রঙিন এ জগতে শারীরিক চোট কোনো নতুন বিষয় নয়, তবে কাজ থেকে জোরপূর্বক বিরতি তারকাদের যেন অনেকটাই থমকে দেয়। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন ছবি ‘মাইসা’র রোমাঞ্চকর শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগে হিপ ইনজুরিতে পড়েছিলেন এই তারকা।ফলে চিকিৎসকের পরামর্শে অভিনয় থেকে বিরতিতে থাকতে হয়েছে। তবে সব উদ্বেগ কাটিয়ে অবশেষে কাজে ফেরার সুখবর দিলেন রাশমিকা। যদিও দীর্ঘ এই বিরতি শেষে কাজে ফেরার আনন্দের মাঝে জড়িয়ে আছে কিছুটা মনখারাপও।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি দিনগুলোর স্মৃতিময় কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন রাশমিকা। সেখানে তাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে, পূজা দিতে, প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলা করতে, ধাঁধা মেলাতে এবং বাগানের রূপ উপভোগ করতে দেখা গেছে।

এসব মুহূর্তের কোলাজ শেয়ার করে ক্যাপশনে তারকা লেখেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’ ইনজুরিতে পড়ার আগে টানা একাধিক প্রজেক্টের কাজে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা।

তার হাতে থাকা অন্যতম আলোচিত প্রজেক্ট ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন থ্রিলার সিনেমায় রাশমিকাকে দেখা যাবে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে, যা তার আগের চরিত্রগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন।

এছাড়া বিজয়ের বিপরীতে ‘রণবালী’ সিনেমায় তাকে দেখা যাবে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতীয় ইতিহাসের কিছু অজানা অধ্যায়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

» সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

» ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী

» আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

» কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী: ‘তোমাদের ফুটবল আছে?’ ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

» যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন

» ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

» ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না : নুর

» আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী টুকু

» যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব : ফরহাদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :উত্থান-পতনের রঙিন এ জগতে শারীরিক চোট কোনো নতুন বিষয় নয়, তবে কাজ থেকে জোরপূর্বক বিরতি তারকাদের যেন অনেকটাই থমকে দেয়। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন ছবি ‘মাইসা’র রোমাঞ্চকর শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগে হিপ ইনজুরিতে পড়েছিলেন এই তারকা।ফলে চিকিৎসকের পরামর্শে অভিনয় থেকে বিরতিতে থাকতে হয়েছে। তবে সব উদ্বেগ কাটিয়ে অবশেষে কাজে ফেরার সুখবর দিলেন রাশমিকা। যদিও দীর্ঘ এই বিরতি শেষে কাজে ফেরার আনন্দের মাঝে জড়িয়ে আছে কিছুটা মনখারাপও।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি দিনগুলোর স্মৃতিময় কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন রাশমিকা। সেখানে তাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে, পূজা দিতে, প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলা করতে, ধাঁধা মেলাতে এবং বাগানের রূপ উপভোগ করতে দেখা গেছে।

এসব মুহূর্তের কোলাজ শেয়ার করে ক্যাপশনে তারকা লেখেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’ ইনজুরিতে পড়ার আগে টানা একাধিক প্রজেক্টের কাজে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা।

তার হাতে থাকা অন্যতম আলোচিত প্রজেক্ট ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন থ্রিলার সিনেমায় রাশমিকাকে দেখা যাবে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে, যা তার আগের চরিত্রগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন।

এছাড়া বিজয়ের বিপরীতে ‘রণবালী’ সিনেমায় তাকে দেখা যাবে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতীয় ইতিহাসের কিছু অজানা অধ্যায়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com