স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।

হালনাগাদ শেষে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তবে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পেছানো হলে নতুন ভোটার নিবন্ধনের সুযোগ বাড়ানো হবে। সেক্ষেত্রে তাদের সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

ইসি জানিয়েছে, আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পোশাক লম্বা, নিচে নাপাকি লাগলে করণীয় কী

» অস্কারে দীপিকার ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর দৃশ্য, কী আছে সিনেমাটিতে

» দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

» ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

» যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

» গুমের শিকার গণঅধিকার পরিষদ নেতা শাকিল দিলেন নির্যাতনের ভয়ংকর বর্ণনা

» বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ

» নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি এখন দীপ্তি

» প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।

হালনাগাদ শেষে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তবে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পেছানো হলে নতুন ভোটার নিবন্ধনের সুযোগ বাড়ানো হবে। সেক্ষেত্রে তাদের সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

ইসি জানিয়েছে, আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com