শুটিং গুটিয়ে নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নেপালের পাহাড়ি সৌন্দর্যের টানে সেখানে ছুটে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছেন এমন নয়, পুরো দলবল নিয়ে গিয়েছিলেন ‘শিকার’ নামে একটি সিনেমার শুটিং করতে। কামরুজ্জামান রোমান পরিচালিত এ সিনেমায় ঢাকার শিল্পীদের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার শিল্পীরাও। কিন্তু এই শুটিংয়ের মাঝেই হঠাৎ নেমে আসে দুর্যোগ। টানা বৃষ্টি আর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে নেপালের বিভিন্ন এলাকা। কোথাও পানিতে তলিয়ে গেছে সড়ক, কোথাও আবার ভূমিধসে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শুটিং গুটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নেয় ‘শিকার’ সিনেমার পুরো টিম। অবশেষে আজ রাতে দেশে ফিরছেন অপু বিশ্বাস। তবে নেপালের পরিস্থিতি বিবেচনায় পুরো টিমের নিরাপদে ফেরাটাই ছিল বড় চ্যালেঞ্জ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই গণমাধ্যমে কথা বলেন অপু বিশ্বাস। এ সময় তিনি বলেন, ‘আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি আমাদের। তবে কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই পুরো টিম নিয়ে দেশে ফেরার। অবশেষে আমরা নিরাপদে পৌঁছতে পেরেছি এটাই বড় কথা।’

এদিকে একই দুর্যোগের কারণে নেপালেই আটকে গেছেন তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি। তাসরিফ জানান, দেশে ফেরার জন্য যে পথ দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, বন্যার কারণে সেই সড়ক ধসে পড়েছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।

প্রাকৃতিক দুর্যোগের কারণে তাসরিফের দেশে ফেরার পরিকল্পনা অনিশ্চিত হলেও নিজের ও বন্ধুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। এদিকে শুটিং শেষে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। একজন ফিরলেও আরেকজন এখনো অপেক্ষায়, কবে স্বাভাবিক হবে নেপালের পরিস্থিতি, আর কবে মিলবে দেশে ফেরার পথ। প্রাকৃতিক দুর্যোগে নেপালের বিভিন্ন অঞ্চলে যখন জনজীবন বিপর্যস্ত, তখন সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাটাই এখন সবচেয়ে বড় বিষয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিদেশের মাটিতে পেসাররা সাফল্য এনে দিতে সক্ষম: তালহা জুবায়ের

» জ্বালানি সংকট নিরসন দাবির লংমার্চেও এক লাখ লিটার তেল খরচ করবে বিরোধীদল : মীর শাহে আলম

» শুটিং গুটিয়ে নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস

» বিএনপি আত্মসমর্পণ করার দল না: সমাজকল্যাণমন্ত্রী

» ডিলারদের একাংশ সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

» ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি, হাসনাতের দুঃখপ্রকাশ

» কবজি কাটা আনোয়ার গ্রুপের’ তিন ছিনতাইকারী গ্রেফতার

» হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন

» শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

» এআই ব্যবহার করে রায় লেখা যাবে না : প্রধান বিচারপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শুটিং গুটিয়ে নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নেপালের পাহাড়ি সৌন্দর্যের টানে সেখানে ছুটে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছেন এমন নয়, পুরো দলবল নিয়ে গিয়েছিলেন ‘শিকার’ নামে একটি সিনেমার শুটিং করতে। কামরুজ্জামান রোমান পরিচালিত এ সিনেমায় ঢাকার শিল্পীদের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার শিল্পীরাও। কিন্তু এই শুটিংয়ের মাঝেই হঠাৎ নেমে আসে দুর্যোগ। টানা বৃষ্টি আর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে নেপালের বিভিন্ন এলাকা। কোথাও পানিতে তলিয়ে গেছে সড়ক, কোথাও আবার ভূমিধসে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শুটিং গুটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নেয় ‘শিকার’ সিনেমার পুরো টিম। অবশেষে আজ রাতে দেশে ফিরছেন অপু বিশ্বাস। তবে নেপালের পরিস্থিতি বিবেচনায় পুরো টিমের নিরাপদে ফেরাটাই ছিল বড় চ্যালেঞ্জ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই গণমাধ্যমে কথা বলেন অপু বিশ্বাস। এ সময় তিনি বলেন, ‘আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি আমাদের। তবে কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই পুরো টিম নিয়ে দেশে ফেরার। অবশেষে আমরা নিরাপদে পৌঁছতে পেরেছি এটাই বড় কথা।’

এদিকে একই দুর্যোগের কারণে নেপালেই আটকে গেছেন তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি। তাসরিফ জানান, দেশে ফেরার জন্য যে পথ দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, বন্যার কারণে সেই সড়ক ধসে পড়েছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।

প্রাকৃতিক দুর্যোগের কারণে তাসরিফের দেশে ফেরার পরিকল্পনা অনিশ্চিত হলেও নিজের ও বন্ধুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। এদিকে শুটিং শেষে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। একজন ফিরলেও আরেকজন এখনো অপেক্ষায়, কবে স্বাভাবিক হবে নেপালের পরিস্থিতি, আর কবে মিলবে দেশে ফেরার পথ। প্রাকৃতিক দুর্যোগে নেপালের বিভিন্ন অঞ্চলে যখন জনজীবন বিপর্যস্ত, তখন সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাটাই এখন সবচেয়ে বড় বিষয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com