মাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজেদুর্গাপুর গ্রামে ছেলের হাতে খুন হয়েছেন মা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতেই ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নিহত আনোয়ারা বেগম (৫৮) ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, মামুনের আগের দুটি বিয়ে দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদে গড়ায়। এ জন্য তিনি মাকে দায়ী করতেন, যা নিয়ে আগেও তাদের মধ্যে বিরোধ ও হাতাহাতি হয়েছিল। পারিবারিক অশান্তির জেরে মানসিক সমস্যায় ভুগতে থাকা মামুনকে প্রায় তিন বছর আগে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসা নেন তিনি। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে আসেন।

বাড়ি ফেরার পর মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে মামুন বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর মামুন পালিয়ে যান। তাকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে’: ডিএসসিসি প্রশাসক

» টিকিট ছাড়া আকাশে ওড়ার করুণ পরিণতি, উড়োজাহাজের চাকায় মিলল অজ্ঞাত মরদেহ

» অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

» রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে এক বাংলাদেশিসহ নিহত ১৫

» পেশিতে টান পড়ে কোন ভিটামিনের অভাবে

» নারীদের হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে যেসব খাবারে

» গোয়ালন্দ স্টিমার কারি তৈরির রেসিপি

» সুস্থ থাকতে রান্নায় কোন তেল বেছে নেবেন?

» বেলা ২টা থেকে ৫টা স্পেনের দোকান-অফিস কেন বন্ধ থাকে জানেন

» ইয়াবা পিস্তল-গুলিসহ ভারতীয় নাগরিক আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজেদুর্গাপুর গ্রামে ছেলের হাতে খুন হয়েছেন মা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতেই ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নিহত আনোয়ারা বেগম (৫৮) ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, মামুনের আগের দুটি বিয়ে দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদে গড়ায়। এ জন্য তিনি মাকে দায়ী করতেন, যা নিয়ে আগেও তাদের মধ্যে বিরোধ ও হাতাহাতি হয়েছিল। পারিবারিক অশান্তির জেরে মানসিক সমস্যায় ভুগতে থাকা মামুনকে প্রায় তিন বছর আগে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসা নেন তিনি। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে আসেন।

বাড়ি ফেরার পর মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে মামুন বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর মামুন পালিয়ে যান। তাকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com