ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে বিজিবি। শুক্রবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় গাঁজা ও সিএনজিটি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।








