ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২০ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৫৬ জন, গুলশান বিভাগ ৫৯ জন, উত্তরা বিভাগ ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১০ হাজার ৭১ ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাঁসুয়া, ১টি জিআই পাইপ, ১টি মনিটর, ১টি সিপিইউ, ৬টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।








