বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার  কাস্টমস ও বন্দরের সব কার্যক্রমও বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি গণমাধ্যমকে বলেন, সরকারি ছুটি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার যথারীতি ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চলবে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান বলেন, সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ডিডি) রুহুল আমিন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে যেতে পারবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

» হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনও তলানিতে

» বৈশ্বিক দৌড়ে নামছে বিলিবিলি, ইউটিউবকে টেক্কা দেওয়ার লক্ষ্য

» টাকা-পয়সা ও পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

» মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

» পিঠের ব্যথায় করণীয়

» কুমিল্লা বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার

» যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জন গ্রেফতার

» হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার  কাস্টমস ও বন্দরের সব কার্যক্রমও বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি গণমাধ্যমকে বলেন, সরকারি ছুটি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার যথারীতি ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চলবে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান বলেন, সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ডিডি) রুহুল আমিন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে যেতে পারবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com