শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সাথে চুক্তি

[ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার] জন্ম সনদের মাধ্যমে কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পথ সুগম করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে আজ মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ ও বিডিআরআইএস-এর রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সাধারণত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে গ্রাহকদের পরিচয় যাচাই করে থাকে নগদ। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের এনআইডি না থাকায় তাদের অ্যাকাউন্ট খোলার সুবিধা নিশ্চিত করতে এই চুক্তির আওতায় তারা জন্মসনদ ব্যবহারের সুযোগ পাবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪ থেকে ১৮ বছর বয়সী গ্রাহকদের সরকারি উপবৃত্তি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার বাধ্যতামূলক।

এই চুক্তির ফলে সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে নগদ সরাসরি যুক্ত হলো, যার মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য তাৎক্ষণিক, কাগজবিহীন ও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে।

চুক্তির গুরুত্ব তুলে ধরে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বিডিআরআইএস-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এনআইডি কার্ড না থাকা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জটিলতা দূর হলো। তবে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট তাদের অভিভাবকদের সাথে যুক্ত থাকবে। বাবা-মা চাইলে দেখতে পারবেন তাদের সন্তানেরা কোথায় টাকা খরচ করছে। তিনি বলেন, সরাসরি সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত হওয়ায় এখন কাগজপত্রের
ঝামেলা ছাড়াই দ্রুততম সময়ে শিক্ষার্থীদের তথ্য যাচাই করা সম্ভব হবে, যা তাদের উপবৃত্তির টাকা পাওয়া আরও সহজ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী

» এবার অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

» গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম

» ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি

» হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

» ঢাকায় লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ

» পুলিশে বড় ধরনের রদবদল: দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

» মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

» বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়: মাহমুদুর রহমান

» অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সাথে চুক্তি

[ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার] জন্ম সনদের মাধ্যমে কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পথ সুগম করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে আজ মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ ও বিডিআরআইএস-এর রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সাধারণত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে গ্রাহকদের পরিচয় যাচাই করে থাকে নগদ। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের এনআইডি না থাকায় তাদের অ্যাকাউন্ট খোলার সুবিধা নিশ্চিত করতে এই চুক্তির আওতায় তারা জন্মসনদ ব্যবহারের সুযোগ পাবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪ থেকে ১৮ বছর বয়সী গ্রাহকদের সরকারি উপবৃত্তি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার বাধ্যতামূলক।

এই চুক্তির ফলে সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে নগদ সরাসরি যুক্ত হলো, যার মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য তাৎক্ষণিক, কাগজবিহীন ও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে।

চুক্তির গুরুত্ব তুলে ধরে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বিডিআরআইএস-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এনআইডি কার্ড না থাকা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জটিলতা দূর হলো। তবে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট তাদের অভিভাবকদের সাথে যুক্ত থাকবে। বাবা-মা চাইলে দেখতে পারবেন তাদের সন্তানেরা কোথায় টাকা খরচ করছে। তিনি বলেন, সরাসরি সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত হওয়ায় এখন কাগজপত্রের
ঝামেলা ছাড়াই দ্রুততম সময়ে শিক্ষার্থীদের তথ্য যাচাই করা সম্ভব হবে, যা তাদের উপবৃত্তির টাকা পাওয়া আরও সহজ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com