মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ডেংকিলের সাইবারসাউথ এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধসের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশি শ্রমিকের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিকেল ৪টা ১৯ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ডেংকিল ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে ছয়জন সদস্য ও কর্মকর্তা একটি উদ্ধারযান নিয়ে ঘটনাস্থলে পৌঁছান, যা স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ছিল। বিকেল ৪টা ২৭ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ভূমিধসে দুই শ্রমিক চাপা পড়ে আছেন।

মুখতার আরও জানান, একজন শ্রমিক কাজ করার সময় পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে মারা যান। অপর বাংলাদেশি শ্রমিকের হাত ভেঙে যায় এবং তাকে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলটি নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

» কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

» ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলসে নতুন সুবিধা আনছে মেটা

» প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন

» ২০২৬ বিশ্বকাপের গ্রুপ র‍্যাংকিং: কোন দলগুলো নকআউটে যাওয়ার দৌড়ে ফেভারিট?

» ওয়াসিকা নুযহাতের নতুন উপন্যাস ‘মেঘপিয়াসী মন’

» ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা

» রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু

» দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

» দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি, ৪৮ জনের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ডেংকিলের সাইবারসাউথ এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধসের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশি শ্রমিকের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিকেল ৪টা ১৯ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ডেংকিল ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে ছয়জন সদস্য ও কর্মকর্তা একটি উদ্ধারযান নিয়ে ঘটনাস্থলে পৌঁছান, যা স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ছিল। বিকেল ৪টা ২৭ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ভূমিধসে দুই শ্রমিক চাপা পড়ে আছেন।

মুখতার আরও জানান, একজন শ্রমিক কাজ করার সময় পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে মারা যান। অপর বাংলাদেশি শ্রমিকের হাত ভেঙে যায় এবং তাকে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলটি নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com