ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সিলেটে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন অফিসের সামনে যাত্রীবাহী বাস তল্লাশি করে জাহেদ আহমদ (৩৪) নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. সম্রাট তালুকদার জানান, জাহেদ আহমদের শরীর তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদক আইনে মামলা আছে।








