ফাইল ছবি
অনলাইন ডেস্ক : শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আনিসুর রহমান ওরফে হুমায়ুনকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতার আনিসুর রহমানের বিরুদ্ধে পাঁচটি সিআর সাজা পরোয়ানা এবং একটি সাধারণ সিআর পরোয়ানাসহ মোট ছয়টি পরোয়ানা রয়েছে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির আরঅ্যান্ডডি বিভাগের একটি দল পল্টন থানাধীন শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরোয়ানাভুক্ত পলাতক আসামি আনিসুর রহমান ওরফে হুমায়ুনকে গ্রেফতার করা হয়।








