নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

[ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬] এশিয়াটিক থ্রি-সিক্সটির নারী কর্মীদের জন্য তৈরি বিশেষ প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ আজ মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ গ্রুপ সেশনের আয়োজন করেছে। গ্রামীণ হেলথটেক লিমিটেডের ই-হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’র যৌথ সহযোগিতায় রাজধানীর বনানীতে অবস্থিত ‘বাতিঘর আর্ট স্পেস’ -এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। সেশনে ‘হার এশিয়াটিক সার্কেল’ -এর প্রায় ৩০ জন নারী কর্মী অংশগ্রহণ করেন।

নারী কর্মীদের সৃজনশীল, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে এশিয়াটিক থ্রি-সিক্সটি ‘হার এশিয়াটিক সার্কেল’ প্ল্যাটফর্মটি চালু করেছে। বর্তমান ও সাবেক নারী সহকর্মীদের নিয়ে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি সহযোগিতা, দক্ষতা বিনিময় ও মেন্টরশিপের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার একটি সহায়ক পরিসর তৈরি করে।

সেশনে ‘সুখী’র বিশেষজ্ঞগণ আচরণগত পরিবর্তনের মাধ্যমে কীভাবে মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, কিছু হালকা শারীরিক ব্যায়ামের মাধ্যমে দৈনন্দিন জীবনে মানসিক চাপ মোকাবিলা এবং মানসিক সুস্থতা বজায় রাখার কিছু পদ্ধতি সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

এ বিষয়ে ‘সুখী’র ক্লিনিক্যাল ম্যানেজার ডা. সাদিয়া ইফফাত আনাম বলেন, “নারীদের জীবনে পেশাগত ও ব্যক্তিগত, দুই দিকই সামলাতে হয়। তাই, এ দু’ ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখতে আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।”

সেশনটি শেষ হয় উন্মুক্ত আলোচনা ও হালকা আপ্যায়নের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পান।

‘হার এশিয়াটিক সার্কেল’ -এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সেশনটি নারী কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও মেলবন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। একইসাথে, মানসিক ও সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের যত্ন নেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতেও সেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মাইবিএল কি আরও বড় পরিসরে আসছে? ইঙ্গিত দিল বাংলালিংক

» বাংলালিংক-কে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

» রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক ও নগদের চুক্তি

» ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

[ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬] এশিয়াটিক থ্রি-সিক্সটির নারী কর্মীদের জন্য তৈরি বিশেষ প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ আজ মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ গ্রুপ সেশনের আয়োজন করেছে। গ্রামীণ হেলথটেক লিমিটেডের ই-হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’র যৌথ সহযোগিতায় রাজধানীর বনানীতে অবস্থিত ‘বাতিঘর আর্ট স্পেস’ -এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। সেশনে ‘হার এশিয়াটিক সার্কেল’ -এর প্রায় ৩০ জন নারী কর্মী অংশগ্রহণ করেন।

নারী কর্মীদের সৃজনশীল, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে এশিয়াটিক থ্রি-সিক্সটি ‘হার এশিয়াটিক সার্কেল’ প্ল্যাটফর্মটি চালু করেছে। বর্তমান ও সাবেক নারী সহকর্মীদের নিয়ে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি সহযোগিতা, দক্ষতা বিনিময় ও মেন্টরশিপের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার একটি সহায়ক পরিসর তৈরি করে।

সেশনে ‘সুখী’র বিশেষজ্ঞগণ আচরণগত পরিবর্তনের মাধ্যমে কীভাবে মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, কিছু হালকা শারীরিক ব্যায়ামের মাধ্যমে দৈনন্দিন জীবনে মানসিক চাপ মোকাবিলা এবং মানসিক সুস্থতা বজায় রাখার কিছু পদ্ধতি সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

এ বিষয়ে ‘সুখী’র ক্লিনিক্যাল ম্যানেজার ডা. সাদিয়া ইফফাত আনাম বলেন, “নারীদের জীবনে পেশাগত ও ব্যক্তিগত, দুই দিকই সামলাতে হয়। তাই, এ দু’ ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখতে আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।”

সেশনটি শেষ হয় উন্মুক্ত আলোচনা ও হালকা আপ্যায়নের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পান।

‘হার এশিয়াটিক সার্কেল’ -এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সেশনটি নারী কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও মেলবন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। একইসাথে, মানসিক ও সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের যত্ন নেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতেও সেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com