এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারে পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উখিয়া উপজেলার পালংখালীতে বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, ১৭ আগস্ট রাত ১১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাঘোনা পোল্ট্রি ফার্মের নিকট অবস্থান করে। ওইসময় জেলে ছদ্মবেশে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে চোরাকারবারীরা তাদের হাতে থাকা ১টি প্লাস্টিকের মাছের ড্রাম ফেলে রেখে দ্রুত দৌড়ে নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

উক্ত স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের মাছের ড্রামের ভিতর হতে ১টি পলিথিন ব্যাগের ভিতরে খাকী রঙ্গের প্যাকেটের ভিতরে নীল রঙ্গের বায়ুরোধী ১৪ কার্টন অর্থাৎ ১ লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।

৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, ১৭ আগস্ট রাতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি বিশেষ টহলদল ১ নং জিপি গেট এর সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। এসময় যাত্রী রোকসানা আক্তারকে (৪০) তল্লাশি করে বাম পায়ের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। রোকসানা আক্তার রামু দারিয়ার দীঘির এলাকার মুক্তার মিয়ার স্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারে পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উখিয়া উপজেলার পালংখালীতে বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, ১৭ আগস্ট রাত ১১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাঘোনা পোল্ট্রি ফার্মের নিকট অবস্থান করে। ওইসময় জেলে ছদ্মবেশে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে চোরাকারবারীরা তাদের হাতে থাকা ১টি প্লাস্টিকের মাছের ড্রাম ফেলে রেখে দ্রুত দৌড়ে নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

উক্ত স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের মাছের ড্রামের ভিতর হতে ১টি পলিথিন ব্যাগের ভিতরে খাকী রঙ্গের প্যাকেটের ভিতরে নীল রঙ্গের বায়ুরোধী ১৪ কার্টন অর্থাৎ ১ লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।

৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, ১৭ আগস্ট রাতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি বিশেষ টহলদল ১ নং জিপি গেট এর সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। এসময় যাত্রী রোকসানা আক্তারকে (৪০) তল্লাশি করে বাম পায়ের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। রোকসানা আক্তার রামু দারিয়ার দীঘির এলাকার মুক্তার মিয়ার স্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com