তৈরি করতে যা লাগবে :
গরুর মাংস- ২ কেজি
হলুদ গুঁড়া- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- দেড় কাপ
আদা বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- ২ চা চামচ
টক দই- ১ কাপ
ধনিয়া গুঁড়া- ২ চা চামচ
জিরা গুঁড়া- ২ চা চামচ
কাঁচা মরিচ- স্বাদমতো
কিশমিশ- একমুঠো
গরম মশলা গুঁড়া- দেড় চা চামচ
ঘি- ৩ টেবিল চামচ
তেল- আধা কাপ
মাওয়া- ২ টেবিল চামচ
গোলাপজল- ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : রান্নার হাঁড়িতে তেল ও ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিন। এবার তাতে মাংস দিয়ে তার সঙ্গে অন্যান্য মশলা দিয়ে দিতে হবে। ভালোভাবে কষিয়ে তাতে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। অল্প আঁচে রান্না করতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়। তবে চুলার আঁচ বেশি দেওয়া যাবে না, তাতে মাংস শক্ত হয়ে যেতে পারে।








