বাথরুমে অজু করার সময় দোয়া পড়া যাবে?

ছবি: সংগৃহীত

 

ইসলাম ডেস্ক :অজুর আগে ও পরে বেশ কিছু দোয়া আছে যেগুলোর ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন ‘বিসমিল্লাহ’ বলে অজু শুরু করা গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সুন্নত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিসমিল্লাহি ওয়াল-হামদুলিল্লাহ’ পড়ে অজু করলে যতক্ষণ অজু থাকবে, ফেরেশতাগণ তার নামে সাওয়াব লিখতে থাকবেন, যদিও সে কোন মুবাহ কাজে লিপ্ত থাকে। (তাবরানি)

আমাদের দেশে শহরাঞ্চলের বাড়িগুলোতে গোসলখানা ছাড়া অজু করার তেমন জায়গা থাকে না। আর গোসলখানার সাথে টয়লেট সংযুক্ত থাকে। এ কারণে অজু করার সময় অজুর শুরুতে বিসমিল্লাহ বা অজুর অন্যান্য দোয়া পড়া নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। যেহেতু টয়লেটে আল্লাহর নাম উচ্চারণ করা, জিকির করা বা দোয়া পড়া অপছন্দনীয় এবং আল্লাহর মর্যাদা পরিপন্থী।

 

এ ব্যাপারে আলেমদের বক্তব্য হলো, টয়লেট সংযুক্ত গোসলখানা যদি দুর্গন্ধমুক্ত হয়, গোসলখানার মেঝে ও দেয়াল পবিত্র হয়, কমোড যথাযথভাবে পরিস্কার করা থাকে বা ঢাকনা দেয়া থাকে, তাহলে গোসলখানায় অজু করা, অজুর শুরুতে বিসমিল্লাহসহ অন্যান্য দোয়া পড়া মাকরুহ বা অপছন্দনীয় হবে না।

গোসলখানার অবস্থা এর বিপরীত হলে অর্থাৎ গোসলখানা দুর্গন্ধযুক্ত হলে বা যথাযথভাবে পবিত্র ও পরিচ্ছন্ন না হলে অন্য কোনো জায়গায় অজু করা উচিত। বিকল্প জায়গার অভাবে এ রকম গোসলখানায় অজু করতে বাধ্য হলে আল্লাহর নাম উচ্চারণ করা বা দোয়া করা থেকে বিরত থাকা কর্তব্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

» ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে

» ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম

» ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

» মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

» মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা

» আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

» ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

» ইবির শিক্ষার্থীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা ৩৫ শিক্ষার্থীর

» রাজধানীর লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাথরুমে অজু করার সময় দোয়া পড়া যাবে?

ছবি: সংগৃহীত

 

ইসলাম ডেস্ক :অজুর আগে ও পরে বেশ কিছু দোয়া আছে যেগুলোর ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন ‘বিসমিল্লাহ’ বলে অজু শুরু করা গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সুন্নত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিসমিল্লাহি ওয়াল-হামদুলিল্লাহ’ পড়ে অজু করলে যতক্ষণ অজু থাকবে, ফেরেশতাগণ তার নামে সাওয়াব লিখতে থাকবেন, যদিও সে কোন মুবাহ কাজে লিপ্ত থাকে। (তাবরানি)

আমাদের দেশে শহরাঞ্চলের বাড়িগুলোতে গোসলখানা ছাড়া অজু করার তেমন জায়গা থাকে না। আর গোসলখানার সাথে টয়লেট সংযুক্ত থাকে। এ কারণে অজু করার সময় অজুর শুরুতে বিসমিল্লাহ বা অজুর অন্যান্য দোয়া পড়া নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। যেহেতু টয়লেটে আল্লাহর নাম উচ্চারণ করা, জিকির করা বা দোয়া পড়া অপছন্দনীয় এবং আল্লাহর মর্যাদা পরিপন্থী।

 

এ ব্যাপারে আলেমদের বক্তব্য হলো, টয়লেট সংযুক্ত গোসলখানা যদি দুর্গন্ধমুক্ত হয়, গোসলখানার মেঝে ও দেয়াল পবিত্র হয়, কমোড যথাযথভাবে পরিস্কার করা থাকে বা ঢাকনা দেয়া থাকে, তাহলে গোসলখানায় অজু করা, অজুর শুরুতে বিসমিল্লাহসহ অন্যান্য দোয়া পড়া মাকরুহ বা অপছন্দনীয় হবে না।

গোসলখানার অবস্থা এর বিপরীত হলে অর্থাৎ গোসলখানা দুর্গন্ধযুক্ত হলে বা যথাযথভাবে পবিত্র ও পরিচ্ছন্ন না হলে অন্য কোনো জায়গায় অজু করা উচিত। বিকল্প জায়গার অভাবে এ রকম গোসলখানায় অজু করতে বাধ্য হলে আল্লাহর নাম উচ্চারণ করা বা দোয়া করা থেকে বিরত থাকা কর্তব্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com