রাজনীতিমুক্ত পেশাদার ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজনীতিমুক্ত পেশাদার ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, প্রতিরক্ষা পররাষ্ট্র নীতি। অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সব বিতর্ক ও রাজনীতিকরণের বাইরে রাখতে চাই।

‘আমরা যদি সত্যিকারভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের ওপর জোর দিতে হবে এবং অবশ্যই তাদেরকে সব রাজনীতিকরণের বাইরে রাখতে হবে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন (ওআরওপি) পলিসি চালু করতে চাইছি।

ইশতেহারে বলা হয়েছে, বিএনপি বিশ্বাস করে, সুশৃঙ্খল, রাজনীতিমুক্ত ও যুগোপযোগী সক্ষমতা গড়ে ওঠা প্রতিরক্ষা বাহিনীই কেবল দেশকে নিরাপদ রাখতে পারে। সশস্ত্র বাহিনী যেন উন্নয়ন ও আন্তর্জাতিক দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

ইশতেহারে সুশৃঙ্খল ও আধুনিক সশস্ত্র বাহিনী, চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা, জাতীয় নিরাপত্তা কৌশল ও সর্বাঙ্গীণ পরিকল্পনা, যুগোপযোগী প্রতিরক্ষা নীতি ও ডকট্রিন, শক্তিশালী বিমান বাহিনী, শক্তিশালী নৌ বাহিনী ও সমুদ্র নিরাপত্তা, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান, সামাজিক ও প্রতিরোধমূলক কৌশল, গণতান্ত্রিক সামরিক ও বেসামরিক সম্পর্কের সুদৃঢ় কাঠামো প্রতিষ্ঠা করার বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজনীতিমুক্ত পেশাদার ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজনীতিমুক্ত পেশাদার ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, প্রতিরক্ষা পররাষ্ট্র নীতি। অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সব বিতর্ক ও রাজনীতিকরণের বাইরে রাখতে চাই।

‘আমরা যদি সত্যিকারভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের ওপর জোর দিতে হবে এবং অবশ্যই তাদেরকে সব রাজনীতিকরণের বাইরে রাখতে হবে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন (ওআরওপি) পলিসি চালু করতে চাইছি।

ইশতেহারে বলা হয়েছে, বিএনপি বিশ্বাস করে, সুশৃঙ্খল, রাজনীতিমুক্ত ও যুগোপযোগী সক্ষমতা গড়ে ওঠা প্রতিরক্ষা বাহিনীই কেবল দেশকে নিরাপদ রাখতে পারে। সশস্ত্র বাহিনী যেন উন্নয়ন ও আন্তর্জাতিক দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

ইশতেহারে সুশৃঙ্খল ও আধুনিক সশস্ত্র বাহিনী, চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা, জাতীয় নিরাপত্তা কৌশল ও সর্বাঙ্গীণ পরিকল্পনা, যুগোপযোগী প্রতিরক্ষা নীতি ও ডকট্রিন, শক্তিশালী বিমান বাহিনী, শক্তিশালী নৌ বাহিনী ও সমুদ্র নিরাপত্তা, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান, সামাজিক ও প্রতিরোধমূলক কৌশল, গণতান্ত্রিক সামরিক ও বেসামরিক সম্পর্কের সুদৃঢ় কাঠামো প্রতিষ্ঠা করার বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com