মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার : সারজিস আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও বিচার কার্যক্রম পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় এক নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান।

সারজিস আলম বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কয়েকদিনের মধ্যেই নির্বাচন হলেও এ ঘটনায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই তারা তদন্ত সাপেক্ষে বিচার কার্যক্রম জাতিসংঘের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে।

তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আজ ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালায়। এতে বহু মানুষ আহত ও রক্তাক্ত হন।

সারজিস আলম বলেন, যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, বিচার নিশ্চিত করতে পারে না। তারা যদি আবার বিচার দাবিতে আন্দোলন করলেও বাধা দেয়, তাহলে সেটি চরম ব্যর্থতা ছাড়া কিছু নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়েছে, তাই তাদের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে তদন্ত ও বিচার কার্যক্রম জাতিসংঘের হাতে তুলে দেওয়া। তাহলে দ্রুতই এই ঘটনার সুষ্ঠু সমাধান সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্রান্সে প্রথমবার কাউন্সিলর হলেন পাঁচ বাংলাদেশি বংশোদ্ভূত

» দিনমজুর এনামুলের বুদ্ধিতে বাঁচলো কয়েকশ ট্রেনযাত্রীর প্রাণ!

» পিএসএল: ছয় ভেন্যু থেকে নেমে দুইয়ে, বন্ধ থাকবে গ্যালারি

» কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬

» জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কোনো সংকট হবে না : মন্ত্রী

» এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী

» ঈদের পর পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

» ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

» ২৫-২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত সরকারের

» দেশে তেলের পর্যাপ্ত মজুত, গুজবে কান না দেওয়ার আহ্বান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার : সারজিস আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও বিচার কার্যক্রম পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় এক নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান।

সারজিস আলম বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কয়েকদিনের মধ্যেই নির্বাচন হলেও এ ঘটনায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই তারা তদন্ত সাপেক্ষে বিচার কার্যক্রম জাতিসংঘের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে।

তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আজ ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালায়। এতে বহু মানুষ আহত ও রক্তাক্ত হন।

সারজিস আলম বলেন, যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, বিচার নিশ্চিত করতে পারে না। তারা যদি আবার বিচার দাবিতে আন্দোলন করলেও বাধা দেয়, তাহলে সেটি চরম ব্যর্থতা ছাড়া কিছু নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়েছে, তাই তাদের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে তদন্ত ও বিচার কার্যক্রম জাতিসংঘের হাতে তুলে দেওয়া। তাহলে দ্রুতই এই ঘটনার সুষ্ঠু সমাধান সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com