ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থী খুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী খুন হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও বিরোধের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিবাদ থামাতে মধ্যস্থতা করতে যায়। এ সময় প্রতিপক্ষের শাকিল (২২) নামের এক তরুণ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং সজোরে লাথি ও কিলঘুষি মারে। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়ভাবে জানা গেছে, শাকিল এলাকার একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে গুরুত্ব

» ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি ঘোষণা

» ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক আহত

» প্রধানমন্ত্রীর পরিচয় ব্যবহার করে জালিয়াতি, প্রতারক গ্রেফতার

» হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বিরক্তিকর মেসেজ থেকে মুক্তি দেবে

» তুমি নগ্ন হয়েছিলে— নীল ছবিতে অভিনয় নিয়ে সানিকে যা বলেছিলেন বাবা-মা

» এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

» জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি : জামায়াত আমিরের

» সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

» ‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’, নাহিদকে উদ্দেশ করে রাশেদ খান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থী খুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী খুন হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও বিরোধের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিবাদ থামাতে মধ্যস্থতা করতে যায়। এ সময় প্রতিপক্ষের শাকিল (২২) নামের এক তরুণ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং সজোরে লাথি ও কিলঘুষি মারে। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়ভাবে জানা গেছে, শাকিল এলাকার একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com